আনারকন্যা ডরিনের বক্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, এগুলো তার অনুমান ভিত্তিক তথ্য। আমাদের পক্ষ থেকে ডিবি পুলিশকে কোন রকমের চাপ প্রয়োগ করা হয়নি। আমাদের ডিবি পুলিশ এবং ভারতের পুলিশও এই হত্যা মামলা তদন্ত করছে। সুতরাং কোনো জায়গায় কোনো ফাঁকফোকর থাকবে বলে আমার মনে হয় না।
বন্যার কবল থেকে রক্ষা করতে সিলেটসহ দেশের ৯টি স্থানে ড্রেজিং স্টেশন তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বৃহস্পতিবার (২০ জুন) সিলেট নগরীর ৩৯নং ওয়ার্ডের টুকেরবাজার এলাকার শাদীখাল পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় গুরুত্ব পাবে তিস্তার পানিবণ্টন ও সীমান্ত হত্যা বন্ধের চলমান ইস্যু। হাসিনা-মোদি শীর্ষ বৈঠকে এবার বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর বিষয়ে ঘোষণা আসতে পারে।
মানুষের জীবন আগে, জীবিকা পরে। এক্ষেত্রে জীবিকাকে রক্ষা করতে গিয়ে জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারের গণবিরোধী নীতির কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, পানির দাম বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে, সব জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।’
নতুন সময়সূচি অনুযায়ী ৮ ঘণ্টা অফিস করবেন সব প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। তবে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারই থাকছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২১ জুন দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন। সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব হারুন হাবীব মঙ্গলবার (১৮ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলের শীর্ষস্থানীয় পদ ছাড়াও মধ্যম সারির নেতাদের কারো পদোন্নতি দেওয়া, কাউকে পদাবনত করা হয়েছে, বাদ পড়েছেন কেউ কেউ।
এবার কোরবানি ঈদে সারা দেশে মোট ১ কোটি ৬ লাখ ২১ হাজার ২২৮ গবাদিপশু বিক্রি হয়েছে। যা গত বছরের চেয়ে প্রায় ৬ লাখ বেশি।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষ্যে দলীয় নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার (১৭ জুন) সকালে তিনি তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ সোমবার বঙ্গভবনে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং অভিজাত সমাজের সদস্যদের জন্য ঈদুল
এই আনন্দঘন ঈদে মানুষের মনে সুখ নেই, আনন্দ নেই। মানুষের আনন্দ কেড়ে নিয়েছে এই লুটেরা সরকার বলেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানুষের ঘরে খাবার নেই। উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্তরাও এখন অর্থনৈতিকভাবে কোণঠাসা, তারাও কোরবানি করার সামর্থ্য হারিয়ে ফেলেছে। কোরবানির পশুর হাটে ক্
ত্যাগের মহিমায় সোমবার (১৭ জুন) সারা দেশে পালিত হবে মুসলমান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় প্রতিবারের মতো পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদের আনুষ্ঠানিকতার অন্যতম হলো সবাই মিলে ঈদের নামাজ আদায় করা। ঈদ জামাতের জন্য এরই মধ্যে রাজধানী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কূটনৈতিক প্রজ্ঞা কৌশলের বাইরে গিয়ে এমন কথা বলেছেন, তাতে মনে হয় পরিস্থিতি নিয়ে তাদের নূন্যতম ধারণা নেই। সরকার এখানে নির্বিকার নয়। এখানে প্ররোচনার কোনো দরকার নেই। যে জাহাজ সেন্টমার্টিনের কাছে ভাসমান ছিলো সেটি এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। সবার মঙ্গল কামনা করে শেখ হাসিনা বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।