আজ থেকে নয়টা-পাঁচটা অফিস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঈদের ছুটিতে বাংলাদেশ সচিবালয়, ১৮ জুন ২০২৪

আজ বুধবার থেকে অফিসের সময় আবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। দীর্ঘদিন ধরে চলে আসা অফিসের সময়সূচি আজ থেকে বদলে যাচ্ছে।

নতুন সময়সূচি অনুযায়ী ৮ ঘণ্টা অফিস করবেন সব প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। তবে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারই থাকছে। জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতার বাইরে রাখা হয়েছে।

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ খুলছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি নিজ নিজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়সূচি কার্যকর হবে। বেলা ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ৩০ মিনিট জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি।

চলতি মাসের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে অফিসের নতুন এই সময়সূচির সিদ্ধান্ত হয়েছিল।এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

গত ৬ জুনের ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ১৯ জুন থেকে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করল।

বাংলাদেশে একসময় অফিস চলত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত করা হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৫ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৫ দিন আগে