কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘আমরাও চাই বিষয় সুন্দরভাবে নিষ্পত্তি হয়ে যাক। মুক্তিযোদ্ধাদের সন্তানদের কথা শুনে আদালত যে রায় দিয়েছেন, এখানে সুযোগ রয়ে গেছে; যে সমস্যাটা কোর্টে সেখানে না গিয়ে আমরা যদি রাস্তায় ব্যারিকেড দেই, ভোগান্তি-জনদুর্ভোগ সৃষ্টি করি সেটি অনু
মহিদ উদ্দিন বলেন, আমরা অনুরোধ করব, আন্দোলনকারী শিক্ষার্থীরা আর নতুন করে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি দেবেন না, অন্তত এই চার সপ্তাহ। এরপরেও যদি আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়, তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
রিজভী বলেন, যখন বিসিএসের প্রশ্নপত্র ফাঁস হয়, তখন কি গোয়েন্দা বিভাগ ঘুমিয়ে থাকে? যখন মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়, তখন তারা কী করে? তারা কি এসব ক্ষেত্রে সত্যি সত্যি ঘুমায়, না জেগে ঘুমায়? তা না হলে এত দুর্নীতি হয় কী করে?
কোটা নিয়ে গতকাল বুধবার (১০ জুলাই) আদালত একটি নির্দেশনা দিয়েছেন। সে প্রেক্ষিতে আর কোটা নিয়ে আন্দোলনের কোনো অবকাশ নেই। আশা করব আন্দোলনকারী শিক্ষার্থীরা আর কোনো জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি দেবেন না। অন্তত এই চার সপ্তাহ। এরপরেও যদি আন্দোলন নামে জনদুর্ভোগ সৃষ্টি করে তাহলে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
কোটার বিষয়টি সুন্দরভাবে নিষ্পত্তি হোক, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশার কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সবার আগে আমি যেটা দেখি, সেটা হচ্ছে এএনসি কর্নার। আমি খোঁজ নিয়ে দেখি গর্ভবতী মায়েরা কয়টা করে চেকআপ করছেন, কোথায় ইন্সটিটিউশনাল ডেলিভারি হচ্ছে, কোথায় সিজারিয়ান বেশি হচ্ছে। অনেক জায়গায় বলেন, আগে সিজার হয়েছে তাই সিজার করতে হবে। সেটা কোন ক
চীনা পক্ষ দৃঢ়ভাবে বাংলাদেশকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভিশন-২০৪১ এর অধীনে পরিকল্পিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার এবং স্বাধীনভাবে তার জাতীয় অবস্থার সাথে উপযোগী একটি উন্নয়ন পথ বেছে নেওয়ার ক্ষেত্রে দৃঢ়ভাবে সমর্থন করে।
চীনে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি বুধবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি চীনের স্থানীয় সময় রাত ১০টা ৫ মিনিটে বেইজিং ক
প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ১১ জুলাই ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪’ উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’ যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।”
দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে আগামী বছর বাংলাদেশ সফরের জন্য চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও অন্যদের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী যথাযথভাবে উদযাপনের ওপর দুই নেতাই গুরুত্বারোপ করেন।
বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতামরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থাই দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ও মিনিস্টার কাউন্সেলর ফানোম থংপ্রায়ুম ও মিনিস্টার কাউন্সেলর (কমার্শিয়াল) ক্ষেমথত আরচওথমরঙ।
এ সময় ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ, এবং ইডিএলএমএস প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জহুরুল হকসহ ভূমি মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন স্যামসাং-এর প্রকল্প ব্যবস্থাপক জিহওয়ান মিন এবং জিওমেক্সসফট-এর সিই
কোটা সংস্কারের দাবিতে বুধবার (১০ জুলাই) সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা কারওয়ান বাজার রেলগেটে ‘রেললাইন ব্লকেড’ করেন। ফলে ঢাকার সাথে দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময়ের মধ্যে ঢাকা স্টেশন থেকে কোনও ট্রেন ছেড়ে যায়নি। আর ঢাকা স্টেশনেও কোনও ট্রেন প্রবেশ করতে পারেনি। ঢাকামুখী ট্রেনগুলো জয়দেবপুর, বিমানবন্দর
সরকারি চাকুরেদের নামে দুর্নীতির অভিযোগ ওঠায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, এতে দলের কিছুটা ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তবে এরা কেউ দলের লোক নয়।
সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলে সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফলে রাস্তায় ভয়াবহ যানজটে ব্যাপক ভোগান্তি পোহাচ্ছেন রাজধানীবাসী। অন্যদিকে, যানজট ও ছাত্র আন্দোলনের ভয়ে অনেক গণপরিবহন রাস্তায় নামানো হয়নি। তাই, সড়কগুলোতে গণপরিবহনের প
বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন গণমাধ্যমে হেডিং দেখেছি প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন। আসলে সফর সংক্ষিপ্ত নয়, শুধু রাত এখানে যাপন করার ছিল সেটি না করে তিনি তার অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য মা হিসেবে (আজ রাতেই) তিনি ঢাকায় ফিরে যাচ্ছেন।
আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত দিয়ে রায় দেবে আশাবাদ ব্যক্ত করে মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১০ জুলাই) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন