বাংলা ব্লকেড কর্মসূচি

রাজধানীতে ভয়াবহ যানজটে জনভোগান্তি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলে সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফলে রাস্তায় ভয়াবহ যানজটে ব্যাপক ভোগান্তি পোহাচ্ছেন রাজধানীবাসী। অন্যদিকে, যানজট ও ছাত্র আন্দোলনের ভয়ে অনেক গণপরিবহন রাস্তায় নামানো হয়নি। তাই, সড়কগুলোতে গণপরিবহনের পরিমাণও কম দেখা গেছে।

‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১০ জুলাই) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। ফলে, এর আশপাশের ব্যস্ততম সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

হেঁটে দূরের গন্তব্যে যাচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী সাজ্জাদুল ইসলাম। তিনি বলেন, আমি গাবতলী থেকে ফুলবাড়িয়ায় যাচ্ছিলাম। কিন্তু, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সায়েন্সল্যাব মোড়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এখন হেঁটে যাচ্ছি। তবে, তাদের আন্দোলনের সাথে একমত পোষণ করছি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

১ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে