ডেস্ক, রাজনীতি ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়ের অসুস্থতার কারণে রাতেই দেশে ফিরছেন জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের অসুস্থতার কারণে নির্ধারিত সময়ের আগেই চীন থেকে ঢাকায় ফিরে আসছেন প্রধানমন্ত্রী।
বুধবার (জুলাই ১০) বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল ১১ জুলাই সকালে। সেটি না হয়ে আজ রাতে অর্থাৎ ১০ জুলাই রাত ১০টায় তিনি বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অফিসিয়াল যেসব কর্মসূচি ছিল, তার বিন্দুমাত্র হেরফের হয়নি। শুধুমাত্র বেইজিংয়ে রাত্রিযাপন করার কথা ছিল, সেটি না করে তিনি ঢাকায় ফিরে যাচ্ছেন।
পরদিন সকালের পরিবর্তে আগের দিন রাতে ঢাকার ফেরার কারণ তুলে ধরে হাছান মাহমুদ বলেন, এর কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলেরও চীন সফরে আসার কথা ছিল। কিন্তু তিনি (পুতুল) অসুস্থতার কারণে আসতে পারেননি। তিনি এখনো অসুস্থ। ফলে মা হিসেবে প্রধানমন্ত্রী আজ রাতে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন গণমাধ্যমে হেডিং দেখেছি প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন। আসলে সফর সংক্ষিপ্ত নয়, শুধু রাত এখানে যাপন করার ছিল সেটি না করে তিনি তার অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য মা হিসেবে (আজ রাতেই) তিনি ঢাকায় ফিরে যাচ্ছেন।
এর আগে সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় তিন দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৫ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৫ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৫ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৫ দিন আগে