জানা গেছে, ড. এম ওসমান ফারুকের এলাকায় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সেখানের আওয়ামী লীগ নেতারা তাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্রমূলকভাবে ২০১৬ সালে যুদ্ধাপরাধের মামলা দেন। যুদ্ধাপরাধের মামলা হলে বিএনপির হাইকমান্ডের পরামর্শে গ্রেপ্তার এড়াতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
ঢাকা রেলওয়ে স্টেশনের (কমলাপুর স্টেশন) প্রবেশ ও বাহির পথের ডিজিটাল স্ক্রিনে 'আওয়ামী লীগ জিন্দাবাদ' লেখা একটি স্লোগান দেখা গেছে। এই ঘটনায় জড়িতদের খুঁজছে স্টেশন কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়া থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরেছেন। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি উঠেছে। কিন্তু আমরা নিষিদ্ধ চাই না। আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না। ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরা চাই, বিএনপি আগামী দিনে নির্বাচনে যাবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কারণ জনগণ স্বৈরাচারী সরকারের আমলে দী
তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তারা আমাদের কলিজার টুকরা। তাদের দাবি ছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস’, অর্থাৎ আমরা সুবিচার চাই। সুবিচার যে সমাজে প্রতিষ্ঠিত হবে, সেখানে ডাকাত এবং চোরের কোনো জায়গা নেই। সেখানে সম্পদ লুট করে বিদেশে পাচারের কোনো সুযোগ নেই। যেখানে সুবিচার প্রতিষ্ঠিত হবে সেখানে ঘু
মাওলানা আব্দুল কাদের বলেন, শাপলা চত্বরের গণহত্যার পর হাসিনা সরকার সংসদে বলেছিল শাপলা চত্বরে কেউ মারা যায়নি। হেফাজতিরা নাকি রং মেখে শুয়েছিল। কত বড় গাদ্দার আর মিথ্যাবাদী! আমি রাত আড়াইটা পর্যন্ত সেই মঞ্চে উপস্থিত ছিলাম। আল্লামা জোনায়েদ বাবুনগরীসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি সর্বপ্রথম মঞ্চ থেকে ন
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রমাণ করেছে আওয়ামী লীগ এবং তাদের রাজনীতি ছিল সন্ত্রাসনির্ভর রাজনীতি। তাই শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগকেও বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে।
দেশে এখন রাজনৈতিক দলগুলোকে সরিয়ে নতুন ইতিহাস বির্নিমাণের চেষ্টা হচ্ছে। জুলাই-আগস্টের গণ আন্দোলন শুধু ছাত্ররাই করছে এবং তারাই সবকিছু এটি সঠিক নয়। একটা বাজে দৃষ্টান্ত হলো, রাজনৈতিক দলগুলোর যে সহযোগীতা-সর্মথন সেগুলো অস্বিকার করা হচ্ছে। সরকারী সুযোগ সুবিধা ব্যবহার করে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’কে” কেন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক দাবি করেছেন, শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। অজ্ঞাত স্থান থেকে নিজের ভেরিফাইড ফেসবুক লাইভে বৃহস্পতিবার রাতে নানক এ দাবি করেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়, ‘লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছে। গণঅভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা পুলিশ সদর দপ্তর প্রকাশ
তিনি প্রশ্ন তুলে বলেছেন, বাংলাদেশে বর্তমানে যে সংবিধান আছে সেটি কি আদৌ সংবিধান? আমি মনে করি, বাংলাদেশে এখন যেটা আছে সেটা সংবিধান নামে শেখ হাসিনার গার্বেজ। শেখ হাসিনার গার্বেজ ছাড়া আমি এই সংবিধানকে আর কিছু মনে করি না।
অন্তর্বর্তী সরকারকে অস্থির করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমে দায়িত্ব পালনের জন্য আরও পাঁচজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনীতির বাইরে থেকে যে সংস্কার আসে সেটার বাস্তবতার সাথে অনেক অমিল থাকে। এই কারণে রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদের সমাধান করতে হবে।
আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ সদস্য (এমপি)-মন্ত্রীরা বিনা শুল্কে বিদেশ থেকে ৫২টি গাড়ি আনেন। কিন্তু সরকার পতনের পর ওসব গাড়ি আর বন্দর থেকে খালাস নেননি তাঁরা। এমপি-মন্ত্রীদের বিলাসবহুল এসব গাড়ি বন্দরের ইয়ার্ডে পড়ে আছে।
রাষ্ট্রপতির পদে মো. সাহাবুদ্দিনের থাকা; না-থাকার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না। এসব সংগঠনের যেসব সদস্যের নিয়োগ প্রক্রিয়াধীন আছে তাদেরও বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।