নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বিএনপি।

শুক্রবার (০৮ নভেম্বর) বিকেল ৩টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। পরে ৩টা ৩৫ মিনিটে এই শোভাযাত্রা উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, ওলামা দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা আলাদা আলাদা ব্যানারে শোভাযাত্রায় যোগ দিয়েছেন।

শোভাযাত্রায় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। দেশাত্মবোধক গান, বাউল গান, ঢোলের তালে তালে ও মাইকে স্লোগানে স্লোগানে শোভাযাত্রাটি এগিয়ে যেতে থাকে। স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান, গণতন্ত্রের অপর নাম জিয়াউর রহমান, তারেক রহমান আসবেন বীরের বেশে- ইত্যাদি স্লোগান ভেসে আসতে থাকে শোভাযাত্রা থেকে।

এর আগে সকাল থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের জেলা বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল আকারে নয়াপল্টনে জড়ো হন। নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল, শান্তিনগর, মতিঝিলসহ আশপাশের এলাকার অলিগলিতে বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা যায়।

শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। এতে কোরআন পাঠ, দোয়া ও মোনাজাত করেন ওলামা দলের আহ্বায়ক কাজী মো সেলিম রেজা।

নয়াপল্টন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দিয়ে শাহবাগ মোড় যাবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শোভাযাত্রা শেষ হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে