বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী দুষ্কৃতকারীরা ঔদ্ধত্য দেখানোর পাশাপাশি শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে। শুক্রবার (০৮ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াতে ইসলামী। এ ব্যাপারে জামায়াত-বিএনপি ঐক্যবদ্ধ আছে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জামায়াত। এখন থেকে সব পর্যায়ে তৎপরতা হবে মাঠ পর্যায়ে। কোনো জায়গা বাদ যাবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পলিটিক্যাল ননপলিটিক্যাল সবার কাছে দাওয়াত পৌঁছাতে হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মিডিয়া সেক্রটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ট্রাম্প ক্ষমতায় আসলেও শেখ হাসিনার ক্ষমতায় আসার সুযোগ নেই। কারণ, তাদের (আমেরিকা) বিদেশি নীতি পরিবর্তন হয় না। শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীতে গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে এই আগুন লাগার ঘটনা ঘটে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আজ বর্ণাঢ্য র্যালি বের করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হবে। বিভিন্ন সড়ক ঘুরে মানিক মিয়া এভিনিউতে গিয়ে র্যালি শেষ হবে।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মসনদে আবারও ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিহাস গড়ে হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার জয়ের পর থেকেই অনেক দেশেই শুরু হয়েছে আলোচনা, কেমন হবে দ্বিপাক্ষিক সম্পর্ক।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আজ র্যালি বের করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হবে। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতা, মহানগর নেতা ও অঙ্গসহযোগী সংগঠনের নেত
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব তারা সেটাই পালন করুন। অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব সংস্কার প্রয়োজন এবং দেশের জনগণের দৈনন্দিন সংকট সমাধানের জন্য যা যা ব্যবস্থা করা প্রয়োজন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য যা যা করা প্রয়োজন, তার সবই কর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই র্যালির উদ্বোধন করবেন। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের শীর্ষ নেতা ও সকল অঙ্গ সংগঠন নেতা এবং কর্মীরা অংশ নেবেন।
১৯৭৫ সালের জুনে আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশের সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠা করেছিল। রাষ্ট্রায়ত্ত মাত্র ৪টি পত্রিকা বাদে সব গণমাধ্যমের ডিক্লারেশন বাতিল করে গণমানুষের কন্ঠরোধ করেছিল।’
বিবৃতিতে তিনি বলেন, গত ৫ নভেম্বরের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি ডোনাল্ড ট্রাম্প ও তার দেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছি।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো অন্য দাবিগুলো হলো- ই-লাইব্রেরির আধুনিকায়ন ও একাডেমিক ওয়েবসাইট নির্মাণ, ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবরেশন, ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান ও শিক্ষার্থী কাউন্সিল গঠন, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের দাবি জানানো হয়।
বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুলের শুনানিতে হাইকোর্ট বলেছেন, এই মামলা অনেক বড় মামলা। সংবিধানের পঞ্চদশ সংশোধনী এমন সংশোধনী, যা সংবিধানের অনেক অনুচ্ছেদকে ছুয়ে যায়। হাইকোর্ট বলেন, আমরা এই মামলায় এমন রায় দিতে চাই, কেউ যেন বলতে না পারে যে, ন্যায় বিচার প্র
বিএনপির ৪ নেতা চীন সফরে গেছেন। দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা চীন সফরে যান। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিমানে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে রওনা দেন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে ফের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে।
রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত ‘সুরের ধারা’র অনুকূলে বন্দোবস্ত দেওয়া খাসজমির অনুমতি বাতিল করা হয়েছে।