এ উদ্দেশে সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান সোমবার রাত ৮টার দিকে বেগম জিয়ার বাসভবনে আসেন।
রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন, কোনো নিহত নেই।
সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সংস্কার আগে, নাকি নির্বাচন — এমন প্রশ্ন তুলে কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। কিন্তু বিএনপি মনে করে, সংস্কার চলমান প্রক্রিয়া।
শিক্ষার্থীদের কোন ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। সোমবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।
তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬ প্লাটুন মোতায়েন করা হয়েছে।
রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলা-সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের আদেশে স্থিতাবস্তা (স্ট্যাটাসকো) দিয়েছেন চেম্বার আদালত। সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ মো. রেজাউল হক এ আদেশ দেন।
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়টি বিকেলের মধ্যেই চেম্বার আদালতে ওঠবে। তাই বিকেল পর্যন্ত রিকশাচালকদের অপেক্ষা করতে বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টটি শেযার করেছেন।
যৌক্তিক মামলা না নেওয়ার অভিযোগ আসলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড (বরখাস্ত) করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ দেওয়া হয়নি। নির্বাচনের তারিখ তিনিই ঘোষণা দেবেন এবং তার পক্ষ থেকেই দেওয়া হবে। বাকি যারা বলেছেন, তা নিজেদের মতামত।
মেজর হাফিজ বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা বিশ্বাস করি সরকার আগামী ছয় মাসের মধ্যে জাতিকে একটি নির্বাচন উপহার দেবে। সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন আমরা তাদের সাদরে গ্রহণ করব। সেখানে সবার ভোটের অধিকার থাকবে। গণতন্ত্র ও মানবাধিকার থাকবে।
আমীর খসরু বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্ক কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও দেশটির সঙ্গে বাংলাদেশের ১ দশমিক ৬ বিলিয়ন মূল্যের ব্যবসা আছে। এটিকে তারা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।
সেখানেও কোন সুযোগ দেওয়া যাবে না। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসার কোনো সুযোগ নেই। ছাত্রদের আহবানে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি পালিয়ে গিয়ে এখন আবার ষড়যন্ত্রের লিপ্ত।
রিজভী আহমেদ বলেন, পেছনের শিক্ষা আছে, অবাধ সুষ্ঠু নির্বাচন কীভাবে ধ্বংস করতে হয়। নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক সংস্থা। তাদের নিজস্ব ক্ষমতা আছে। নির্বাহী বিভাগের আদেশ না শোনার অধিকার তাদের আছে। কাজেই আমরা নির্বাচন ব্যবস্থার ধ্বংস চাই না। আমরা চাই জনগণের অংশগ্রহণমূলক একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
নির্বাচন ব্যবস্থায় ‘না’ ভোটের পুনঃপ্রবর্তনসহ তিন প্রস্তাব দিয়েছেন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। রোববার (২৪ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আয়োজিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, ‘মোখলেস উর রহমানকে না, তাদের টার্গেট ছিল জনপ্রশাসন সচিব। তাদের আরও টার্গেট ছিল, এই পদটাকে যদি ভালনারেবল করা যায়, তবে সরকারের একটা করে স্টাম্প পড়ে যাবে। রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।