প্রতিবেদক, রাজনীতি ডটকম

রোহিঙ্গাদের জন্য হাসপাতাল তৈরি ও অনুদান দিয়ে সাহায্য করছে তুরস্ক। এই সংকট সমধানে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
রোববার (২৪ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।
আমীর খসরু বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্ক কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও দেশটির সঙ্গে বাংলাদেশের ১ দশমিক ৬ বিলিয়ন মূল্যের ব্যবসা আছে। এটিকে তারা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সবসময় যেটা উঠে আসে তা হলো নির্বাচন কবে? সকলেরই প্রশ্ন এটা। আমরাও চাই এই সরকার শিগগিরই যেনো নির্বাচনের তারিখ ঘোষণা করে দেয়। এতে বিদেশিরাও আমাদের দেশে বিনিয়োগ করতে আগ্রহী হবে।
এছাড়া বৈঠকে পর্যটন, চিকিৎসা, দেশের ক্যাপাসিটি বিল্ডিংসহ সম্পর্ক উন্নয়নে কাজ করা আগ্রহ প্রকাশ করেছে তু্রস্ক।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে