বর্তমান ইসির কাছে বিএনপির প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচন: রিজভী

নাটোর প্রতিনিধি

নতুন নির্বাচন কমিশন শপথ নেওয়ায় ধন্যবাদ জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, শেখ হাসিনা বেছে বেছে নির্বাচন কমিশন গঠন করতেন, যারা তার কৃতদাস হিসেবে কাজ করতেন। তাদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচনের কোনো দামই ছিল না। বর্তমান কমিশনের কাছে বিএনপির প্রত্যাশা ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে। ভোটারবিহীন নির্বাচনের পুনরাবৃত্তি যাতে না হয় এটা লক্ষ্য রাখতে হবে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, গত সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী দুঃশাসন লুট-হরিলুটের সংস্কৃতি মাফিয়া লীগ তৈরি করেছিল শেখ হাসিনা। মাফিয়া লীগের পুনরাবৃত্তি বাংলাদেশে যেন আর না হয়। বিএনপি প্রত্যাশা করে এই কমিশন আগের কমিশনের মতো হবে না।

রিজভী আহমেদ বলেন, পেছনের শিক্ষা আছে, অবাধ সুষ্ঠু নির্বাচন কীভাবে ধ্বংস করতে হয়। নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক সংস্থা। তাদের নিজস্ব ক্ষমতা আছে। নির্বাহী বিভাগের আদেশ না শোনার অধিকার তাদের আছে। কাজেই আমরা নির্বাচন ব্যবস্থার ধ্বংস চাই না। আমরা চাই জনগণের অংশগ্রহণমূলক একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

তিনি বলেন, একজন ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে আঘাত করা বেআইনি কাজ। এটা সন্ত্রাসী কার্যকলাপ, বিএনপি তো সেই দল করে না। সারা বাংলাদেশে বিএনপির নামে, বিএনপির নামধারী ব্যক্তিরা এসব কাজ করছে। এসব কাজের জন্য ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। কারো কারো পদ থেকে শোকজ ও অব্যাহতি দেওয়া হয়েছে। এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা করেছে বিএনপি।

রিজভী বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র মানেই পরস্পর সহানুভূতি ও শুভেচ্ছাবোধ। একে অপরের বিরোধ থাকতে পারে, তবে মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার থাকতে হবে। সেজন্য বিএনপি দেশের মানুষের কাছে জনপ্রিয়। বিএনপির কোনো নেতাকর্মী সংগঠনবিরোধী কোনো কার্যকলাপ, সভ্যতা ও সুরুচির বাইরে যদি কোনো কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, দেশরত্ন খালেদা জিয়াকে দেশ থেকে কখনো বিতাড়িত করা যায়নি। তিনি বার বার বলেছেন আমার ঠিকানা বাংলাদেশের মাটি। শেখ হাসিনা কত চেষ্টা করেছেন কিন্তু পারেননি। তারা নানাভাবে খালেদা জিয়াকে শারীরিক, মানসিকভাবে অত্যাচার, নির্যাতন করেছেন। তারেক রহমানের ওপর মিথ্যা মামলা, কুরুচিপূর্ণ অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছেন। পরবর্তীকালে তাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে।

রিজভী আরও বলেন, বিএনপির নামে এবং বিএনপির কোনো নেতাকর্মী দেশের কোথায় চাঁদাবাজি, দখল, কাউকে আটক করেছে এমনটি জেনে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন তারেক রহমান। তার নির্দেশনা আছে সারা দেশে বিএনপির কোনো নেতাকর্মী সংগঠনবিরোধী কোনো কার্যকলাপ করলে, সভ্যতা ও সুরুচির বাহিরে কেউ কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সহ সম্পাদক মাহামুদুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাজাবুবুল ইসলাম ও নাটোর জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুপুরে দলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল ইসলাম ও মাহাবুবুল ইসলামকে সঙ্গে নিয়ে রিজভী আহমেদ নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে যান। সেখানে মারধরের শিকার বনপাড়া পৌর ছাত্রলীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জ্বলের পরিবারের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দিয়ে বিএনপির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। তিনি চিকিৎসাধীন উজ্জ্বলের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার ওপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে আর কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনসহ দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে