বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান ‘কঠিন সময়ে’ সারা দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।
দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে যেকোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রতিটি পর্যায়ে জবাবপদিহিতা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশার কথা জানিয়েছেন সাংবাদিকরা। তারা বলছেন, ফ্যাসিবাদী আমলে দীর্ঘ দিন ধরে দেশের গণমাধ্যমের কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল। নতুন বাংলাদেশ যখন গণতান্ত্রিক উত্তরণের পথে রয়েছে, এই উত্তরণের জন্য মুক্ত গণমাধ্যম অপরিহার্য।
রাজধানীর বনানীর হোটেল শেরাটনে দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি জাতীয় নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ উত্তরাঞ্চলে সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের অনুরোধে এ সফর স্থগিত করা হয়েছে।
শুক্রবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চায়। সেই লক্ষ্যেই ধারাবাহিক ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র বাস্তবায়নের আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে তা কঠোরভাবে দমন করতে হবে। এ বিষয়ে সরকারকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারকে আরও সক্রিয় ও কৌশলী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অত্যন্ত জরুরি, আর এটি সরকারেরই দায়িত্ব। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে বিএনপি বারবার আহ্বান জানিয়ে
বিএনপির এক সিনিয়র নেতা জানান, আজকের বৈঠকটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয়। তাই নির্দিষ্ট এজেন্ডাও থাকছে না। তবে এটি অবশ্যই গুরত্বপূর্ণ। কারণ এ বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে।
বিএনপি নেতারা জানান, সাতকানিয়া পুরানগড় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন তারা। কর্মসূচি শেষে চন্দনাইশে ফেরার পথে এম এ হাসেমসহ নেতাকর্মীদের বহনকারী একটি মাইক্রোবাসে অতর্কিত হামলা চালানো হয়। এ সম
বিএনপির মহাসচিব আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। অন্যান্য ছাত্র সংগঠনের ছেলেগুলো ফ্যাসিস্ট সরকারের আমলে কাজ করেছিল। ছাত্রদলের ছেলেগুলো সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি ৷
সংসদ নির্বাচনে এ আসনে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির সঙ্গে নির্বাচনি জোট হওয়ায় হাসনাতকে সমর্থন দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহীদ সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই।
তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ বুধবার (৭ জানুয়ারি) তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জানুয়ারি লালমনিরহাট সফরে যাচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জেলা বিএনপির আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিতেই তিনি লালমনিরহাট যাচ্ছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।