হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে অনেক আগেই। এখন মানবতাবিরোধী কাজের জন্য তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ দেশবিরোধী নাশকতার পরিকল্পনা করেছে। পলাতক ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দিল্লিতে পলাতক থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে তারা নিজেরাই দিল্লির লাড্ডু খেয়ে পান্তা ভাতে ঘি ঢালার মতো অবস্থায় পড়েছে। জনগণ এখন আওয়ামী লীগকে গণশত্রু হিসেবে চিহ্নিত করে। তাদের রাজনীতির চ্যাপ্টার চিরতরে ক্লোজড। আধিপত্যবাদী শক্তির দোসর হয়ে তারা বাংলাদেশের পায়ে দাসত্বের বেড়ি পরাতে চেয়েছিল। গুম-খুন করে প্রতিবাদের ঝড় থামাতে চেয়েছিল তারা। কিন্তু স্বাধীনতা প্রিয় জনগণ নিষ্ঠুর দমন নিপীড়ন উপেক্ষা করে গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অপচেষ্টা রুখে দিয়েছে।
তিনি আরো বলেন, গুম,খুন, হত্যা, দুর্নীতি, দখল, নির্যাতন, নিপীড়নের সাথে জড়িত আওয়ামী লীগারদের ক্ষমা নাই। কিন্তু নিরীহদের অবশ্যই সুযোগ দিতে হবে। অধিকাংশ নিরীহ আওয়ামী লীগাররা হাইব্রিডদের দ্বারা নিগৃহীত হয়েছে তাদের আমলেই। দুর্নীতি, লুটপাট আর দুঃশাসনের মাধ্যমে আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। এখন দেশকে নতুন করে গড়ার পালা।
জামায়াতে ইসলামের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতাবিরোধী এই শক্তি আজ নির্বাচন ও গণতন্ত্রবিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। কোনো রাখ ঢাক না রেখেই তারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। জনগণের কল্যাণে তাদের কোনো কর্মসূচি নেই, কর্মসূচি আছে শুধু নির্বাচন বানচাল বা প্রলম্বিত করার।
পথসভায় তিনি আহ্বান জানান, বিএনপিকে দেশ ও জাতি পুনর্গঠনের সুযোগ দিন। বিএনপি আপনাদের উন্নত ও নিরাপদ জীবন যাপনের পরিবেশ দেবে। বেকারত্বকে জাদুঘরে পাঠিয়ে ঘরে ঘরে শান্তি ও সমৃদ্ধির সুবাতাস ছড়িয়ে দেবে।
এসময় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, বিএনপি নেতা অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, সাবেক আহবায়ক আবুল কাশেম ক্বারী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে