হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি ছিল ফেব্রুয়ারির নির্বাচনকে অনিশ্চিত করার একটি প্রজেক্ট। কিন্তু অন্তর্বর্তী সরকার একই দিনে, একইসাথে দুই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের অনিশ্চয়তা দূর করে গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে। এতে জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এ উদ্যোগের জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই।
শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের আলিশা বাজারে জনসমাবেশে এসব কথা বলেন তিনি।
এর আগে তিনি আলিশা বাজারে গণসংযোগ করেন এবং জন সাধারণের সাথে কুশল বিনিময় করে তাদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
এসময় নেতাকর্মীসহ তিনি তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, দেশ ও জন কল্যাণে বিএনপির এবং হালুয়াঘাট ও ধোবাউড়ার উন্নয়নে তার নিজের পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
জনসমাবেশে তিনি সংসদ নির্বাচন অনিশ্চিত করার প্রজেক্ট প্রধান উপদেষ্টার ভাষণে ভেস্তে যাওয়ায় প্রজেক্ট উদ্যোক্তারা বিচলিত। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর নেতাদের বক্তব্যে হতাশা ব্যাক্ত করে তিনি বলেন, তাদের বক্তব্য ‘বিচার মানি, তাল গাছ আমার’। সংসদ নির্বাচন বানচাল করার প্রজেক্ট বাস্তবায়িত না হওয়ায় তারা প্রধান উপদেষ্টাসহ সরকারের নিরপেক্ষতাকে কটাক্ষ করতেও দ্বিধা করছে না। জনগণ অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনগণের সেই প্রত্যাশা পূরণে সব রাজনৈতিক শক্তিকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি জনগণের উদ্দেশে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। দেশকে স্থিতিশীল ও জনকল্যাণ সাধনে বিএনপির কোনো বিকল্প নাই । তাই সবাইকে সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে ধানের শীষে ভোট দিতে হবে।
বিএনপি অভিজ্ঞ, জনসম্পৃক্ত ও জনগণের আস্থা অর্জনকারী একটি রাজনৈতিক দল। অতীতের অভিজ্ঞতার আলোকে বিএনপি আবারও সকলকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার, দমন-পীড়ন ও স্বৈরতান্ত্রিক আচরণের মাধ্যমে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করেছে। বাস্তব পরিস্থিতির আলোকে বিএনপি দেশে একটি নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশই হবে আমাদের প্রতিশ্রুতি।
নড়াইল বিএনপির আহ্বায়ক সৈয়দউজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আহমদ আলী মাষ্টার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, এমদাদ হোসেন, আবদুল মজিদ মাষ্টার, আশরাফুল ইসলাম, আলী আযম খান, ক্বারী শহিদুল্লাহ, ফরিদ হোসেন, জুয়েল খান বক্তব্য রাখেন ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে