টানা কয়েক দিনের সংঘাতের পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। নিয়মিত অলোচনার মাধ্যমে উভয় দেশই শান্তির দিকে এগোনোর চেষ্টাও করছে। তবে উত্তেজনা কমেও যেন কমছে না।
মঙ্গলবার সিএনএন ও আল-জাজিরার মতো প্রভাবশালী সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। বলা হয়েছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত মার্কিন-ইসরায়েলি জোটের দৃঢ় সম্পর্কের ব্যাপারে বেশ উদ্বেগ তৈরি করেছে।
ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় একদিনে কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় একশ। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৮৬০ ছাড়িয়ে গেছে।
নরেন্দ্র মোদি বলেন, ভারতের সুনির্দিষ্ট ও শক্তিশালী হামলায় পাকিস্তান গভীর হতাশায় ডুবে গিয়ে চরম ভীত ও মরিয়া অবস্থায় পৌঁছে যায়। সেই উত্তেজনার মুহূর্তে পাকিস্তান বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যোগ দেওয়ার পরিবর্তে বেপরোয়া আচরণ করে—ভারতের স্কুল, কলেজ, গুরুদ্বারা, মন্দির ও সাধারণ মানুষের ঘরবাড
বার্তা সংস্থা রয়টার্স ও এএফটির খবরে বলা হয়েছে, ভারত-পাকিস্তানের মধ্যে চার দিনের সামরিক সংঘাতের পর অস্ত্রবিরতির ঘোষণা আসে শনিবার (১০ মে) রাতে। এরপরও শনিবার দুই দেশের সীমান্তবর্তী এলাকায় গোলা ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে রোববার (১১ মে) রাত ছিল পুরোপুরি শান্ত। তবে এ দিন দুপক্ষই সংঘাত নিয়ে পালপাপাল
রাশিয়ার সঙ্গে চলা দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে বৃহস্পতিবার (১৫ মে) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে বৈঠক করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের সংবাদমাধ্যম ‘দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট’ জেলেনস্কির বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর চলতি সপ্তাহে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এই সফরে তার ভ্রমণসূচিতে উপসাগরীয় একাধিক দেশ রয়েছে। তবে তালিকায় নেই অন্যতম মার্কিন মিত্র দেশ ইসরায়েলের নাম।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় একের পর এক হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। ইসরায়েলি ড্রোন হামলা ও বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত বেসামরিক ও আশ্রয়প্রার্থী জনগণ। রোববার (১১ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
এই দুর্যোগ এমন সময়ে ঘটলো, যখন মধ্য আফ্রিকার দেশটি নিরাপত্তাজনিত সংকটে রয়েছে। বছরের শুরু থেকে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পূর্বাঞ্চলে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তবে কাসাবা গ্রাম এখনো কিনশাসার প্রশাসনিক নিয়ন্ত্রণেই রয়েছে এবং এম২৩-এর দখলে যাওয়া অঞ্চলের বাইরে।
ভাষণে চীনকে পাকিস্তানের ‘অত্যন্ত কাছের ও খুব বিশ্বাসযোগ্য’ এক বন্ধুরাষ্ট্র হিসেবে অভিহিত করেন শাহবাজ। চীনকেও ধন্যবাদ জানান তিনি। বলেন, অস্ত্রবিরতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র।
তবে অস্ত্রবিরতিতে গেলেও থেমে নেই দুপক্ষের মধ্যেকার বাগ্যুদ্ধ। ভারতের অভিযোগ, পাকিস্তান অস্ত্রবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। অন্যদিকে পাকিস্তানের দাবি, তারা কোনোভাবেই অস্ত্রবিরতি লঙ্ঘন করেনি।
পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সারা রাত আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান "পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি"তে রাজি হয়েছে। কমন সেন্স ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।’
সহজভাবে বললে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলো এমন এক প্রযুক্তিগত কৌশল, যা শত্রুর আকাশপথে চালানো আক্রমণ যেমন—বিমান, হেলিকপ্টার, ড্রোন, ক্রুজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল—আসার আগেই শনাক্ত করে এবং ধ্বংস করে দেয়।
বিবিসির খবরে বলা হয়েছে, চীন জানিয়েছে যে তারা ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান বিরোধ নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত। অন্যদিকে এই দুই দেশের পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করার কথা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়ট।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বেছে নেওয়া এই সামরিক অভিযানের নাম ‘বানিয়ান-উন-মারসুস’ একটি আরবি শব্দগুচ্ছ, যার আক্ষরিক অর্থ ‘সীসায় নির্মিত একটি কঠিন কাঠামো’। এটি আল-কোরআনের একটি সুরার আয়াত থেকে নেওয়া হয়েছে।
ওমর আব্দুল্লাহ লিখেছেন, আমরা জম্মু-কাশ্মির প্রশাসনের একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারিয়েছি। গতকালই তিনি জেলা জুড়ে উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এবং আমার সভাপতিত্বে অনলাইন সভায় যোগ দিয়েছিলেন। আজ রাজৌরি শহরকে লক্ষ্য করে পাকিস্তানি গোলাবর্ষণে ওই কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আমাদের অত