ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
ডোনাল্ড ট্রাম্প।

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এই তথ্য জানান। এ ছাড়া বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই দেশের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সারা রাত আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান "পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি"তে রাজি হয়েছে। কমন সেন্স ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।’

গত কয়েকদিনে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছিল। দুই দেশ একে-অপরের উপর একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিমানঘাঁটি ও বেসামরিক স্থাপনাতেও হয়েছে আক্রমণ।

জি৭, চীন, যুক্তরাজ্য, সৌদি আরবের মতো বিশ্ব সম্প্রদায়ের অনেকেই দুই দেশকে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সংলাপে বসার জন্য চাপ দিয়েছে।

ট্রাম্পের এই ঘোষণার আগে গতকাল শনিবার ইসহাক দার স্থানীয় এক টেলিভিশনকে বলেন, ভারত যদি এখানে থামে ও নতুন করে হামলা না চালায় তবে ‘আমরাও এখানে থামার কথা বিবেচনা করব।’এর আগে ভারতের সামরিক বাহিনীর পক্ষ থেকেও এমন বিবৃতি এসেছে। শনিবার সামরিক বাহিনীর এক বৈঠকের পর উইং কমান্ডার ভৌমিকা সিং বলেন, পাকিস্তান আর পাল্টা আক্রমণ না চালালে ভারত উত্তেজনা কমানোর দিকে যাবে।

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীর হামলায় ২৮ পর্যটক নিহত হন। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপায় ভারত সরকার। যদিও পাকিস্তান দায় অস্বীকার করে এই ঘটনার স্বাধীন তদন্তের আহ্বান জানায়।

এরপর গত বুধবার (৭ মে, ২০২৫) পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও পরদিন ভারতীয় ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। চারদিন ধরে চলমান দুই দেশের সহিংসতায় মোট কতজন নিহত হয়েছে, তা এখনো অনিশ্চিত।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ

১৮ ঘণ্টা আগে

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার ভূমিকম্প

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

১৯ ঘণ্টা আগে

পরমাণু অস্ত্র ঠেকানোর চেয়ে তেলের দাম কম রাখাটাই প্রধান লক্ষ্য: জেডি ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০

১ দিন আগে

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।

১ দিন আগে