প্রধানমন্ত্রী বলেন, আমি সত্যি খুব আনন্দিত আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, এটা তারই একটি দৃষ্টান্ত। এইমাত্র যেটা উদ্বোধন করা হলো সেটা হলো স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি দেওয়া। এটা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে যার যার অ্যাকাউন্টে চলে যাবে। নিজেরা সংগ্রহ
সারা দেশে বন্যা পরিস্থিতি অবনতি হওয়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য অনার্স ৪র্থ ও ডিগ্রি ২য় বর্ষের ২টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (২৩ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল আজ রোববার প্রকাশ করা হবে। এ ধাপে আবেদন করেছে সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থী। রোববার (২৩ জুন) রাত ৮টায় ফল প্রকাশের পর শিক্ষার্থীরা জানতে পারবে– কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে।
তিনি জানান, বন্যার পানিতে প্লাবিত হয়েছে সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা। এমতাবস্থায় ঈদ পরবর্তী বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অনলাইনে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন নিম্ন–মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মকালীন ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী-আগামী ২৬ জুন থেকে স্কুল-কলেজ ও মাদরাসা খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন মিলিয়ে মোট ২০ দিনের ছুটি আগামী ২ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে। ১৩ জুন থেকে এ ছুটি শুরু হয়েছে। তবে গ্রীষ্মকালীন ছুটি বাতিল হতে পারে বলে এমন আভাস দিয়েছে শিক্ষা প্রশাসন।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করা হতে পারে। এ ছুটি এক সপ্তাহ কমতে পারে। পবিত্র ঈদুল আজহার ছুটির পরের সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে।
শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে। আমরা চেষ্টা করছি, শনিবার যে বন্ধ পূর্বে ছিল, সেটা যাতে করে বলবৎ রাখতে পারি। ইতিমধ্যে আমরা ক্যালেন্ডারের (শিক্ষাবর্ষের) হিসাব নিয়েছি।
র্যাংকিংয়ের জন্য তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ ও যোগ্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, মানসম্পন্ন গবেষণা পরিচালনা, বিদেশি শিক্ষার্থী ভর্তির উদ্যোগ গ্রহণ, কিউ- ১ জার্নালে গবেষণা প্রকাশে প্রণোদনা দেওয়া, গ্রাজুয়েট এমপ্লয়বিলিটি, লিডারশিপ ও ডেটাবেজ তৈরি করা এবং শিক্ষায় ফিডব্যাক চালুসহ বিভিন্ন পরামর্
আগামী ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। অন্যবার পরীক্ষার দিন যেসব শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোতে ক্লাস বন্ধ থাকে। তবে এবার পরীক্ষার দিনও ক্লাস চালু রাখার নির্দেশনা এলো।
আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ দিনের ছুটিতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (১৩ জুন) থেকে এ ছুটি শুরু হয়ে শেষ হবে ২৯ জুন। রাজধানী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে এ ছুটির নোটিশ টানানো হয়েছে। এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ১৩ জুন
পুনঃনিরীক্ষণের ফলাফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৭৮১ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৭৭ জন নতুন করে জিপিএ-৫ পান। ২০৪ জন ফেল থেকে পাস করেন এবং ৫০০ জনের গ্রেড পরিবর্তন হয়।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, চলতি অর্থবছরের সময় একেবারে শেষের দিকে আর এই স্বল্প সময়ে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই। রোববার (৯ জুন) সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য এম আব্দুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার ড. শির
সংশ্লিষ্টরা জানান, তিন ধাপের ভর্তির মধ্যে প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া ১১ জুন পর্যন্ত চলবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করে পেমেন্ট করতে পারছিল না। তারা এখন আবেদনের ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবে। আবেদন ফি পরিশোধের পর একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেমে লগ ইন করে পোর্টাল থেকে নিশ্চিত
বন্যাকবলিত এলাকায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাস ও পানিসীমা পর্যবেক্ষণ করা হচ্ছে। যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধুমাত্র সেখানে পরীক্ষা নেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়া হবে।