ঢাবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশদ্বারে কঠোর পুলিশি প্রহরা বসানো হয়েছে। সরেজমিনে দেখা গেছে, পুলিশ, বিজিবি, দাঙ্গা বাহিনী মিলে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে।
সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, ক্যাম্পাস এলাকায় লোকজনের সংখ্যা খুবই কম। টিএসসি মেট্রোরেল থেকে যে কয়েজন যাত্রী নামছেন তারা আতঙ্কে রিকশা দিয়ে গন্তব্যে যাচ্ছেন। এছাড়াও ক্যাম্পাস এলাকায় অল্প কয়েকজন শিক্ষার্থী দেখা গেলেও তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ।
অন্যদিকে ভিসি ভবন চত্বরে বিজিবি পুলিশ অবস্থান করছেন। সেখানে শিক্ষার্থীরাও রয়েছেন।
জানা গেছে, আজ বেলা ২টায় শিক্ষার্থীরা গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবেন।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১৩ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১৩ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১৪ ঘণ্টা আগে