প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর হল ছাড়ছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। গোটা ক্যাম্পাস এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। মল চত্বর থেকে শুরু করে হল পাড়া হিসেবে পরিচিত বিজয় একাত্তর হল, জসীম উদ্দিন হলসহ পুরো এলাকায় র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা অবস্থান নিয়েছেন। চারটি বাহিনীর কঠোর অবস্থান এবং মারমুখী অবস্থানের মুখে বিকেল থেকেই হল ছাড়তে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার পর থেকে অনেক শিক্ষার্থীকে বিভিন্ন হল থেকে বেরিয়ে চলে যেতে দেখা যায়। এর আগে বিকেল সোয়া ৪টার পর ভিসি চত্বর ও টিএসসি এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের পূর্বঘোষিত গায়েবানা জানাজা কর্মসূচি পালনে ভিসি চত্বরে অবস্থান করছিলেন। সেখান থেকে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিতে গেলে দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। তখন শিক্ষার্থীরা ভিসি চত্বর থেকে টিএসসির দিকে সরে এসে রাজু ভাস্কর্যের পাশে অবস্থান নেয়। এরপর পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়।
পরে শিক্ষার্থীদের একটি অংশ আবার ভিসি চত্বরে জড়ো হতে চেষ্টা করেন। ফের তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ। সংঘর্ষের সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন।
এক পর্যায়ে শিক্ষার্থীরা মাস্টারদা সূর্য সেন হলের সামনে অবস্থান নেন। সেখানেও পুলিশ টিয়ার শেল ছুড়লে টিকতে না পেরে ওই এলাকার হলগুলোর ভেতরে চলে যান শিক্ষার্থীরা। পরে হলগুলো থেকে বেরিয়ে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে চলে যান।
ডিএমপির যুগ্ম-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের অনুরোধে ভিসি চত্বরের নিরাপত্তা দিতেই এখানে পুলিশ সদস্যরা রয়েছেন। শিক্ষার্থীরা টিএসসিতে ঢুকে পড়ায় আমরা কাজ করেছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভার পর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দু-একটি হলে এখনো কিছু শিক্ষার্থী রয়ে গেছেন বলে জানা গেছে।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১৩ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১৩ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১৪ ঘণ্টা আগে