সর্বজনীন পেনশনব্যবস্থায় শিক্ষকদের অন্তর্ভুক্ত করে ঘোষিত ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে আজ সোমবার ১ জুলাই থেকে একযোগে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন ৩৫ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত কয়েক মাসে ধারাবাহিকভাবে নানা কর্মসূচিতে দাবি আদায় না হওয়ায় রোববার দুপুরে
এটিকে ‘অতি জরুরি বিজ্ঞপ্তি’ হিসেবে উল্লেখ করে বলা হয়, এতদ্বারা পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ইতঃপূর্বে ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১ জুলাই তারিখ থেকে ঢাবির কলাভবন ও কার্জনহল পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠেয় পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনিবার্য কারণবশ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা রোববার (৩০ জুন) থেকে শুরু হয়েছে। কিন্তু বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডর পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে আগামী ৯ জুলাই পর্যন্ত অগের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে।
এদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্ত:বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার জানান, আবহাওয়া পূর্বাভাসে আগামী ৫/৭ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ পরীক্ষা শুরুর পর বৃষ্টিপাত ও যানজটের কারণে অনেক শিক্ষার্থী দুর্ভোগে পড়েছে। সুতরাং পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে তাদের পরীক্ষাচলাকালে অতিরি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল ও সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রোববার (৩০ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এই আন্দোলন কর্মসূচি পালন করে তারা।
দাবি আদায়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার কেন্দ্র ভুলে অন্য কেন্দ্র চলে যায়, তাদের নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দিতে পুলিশের সহায়তা টিম থাকবে। তারপরও যদি কোনো শিক্ষার্থীর সহায়তা প্রয়োজন হয় তাহলে ৯৯৯ ফোন করলে তাকে তাৎক্ষণিক সহযোগিতা করা হবে।
গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ২০৪টি, আর মোট কেন্দ্র বেড়েছে ৬৭টি।
বিদেশে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা মোট ২৮১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে জেদ্দায় ৪৭টি, রিয়াদে ৪৩টি, ত্রিপলিতে ২টি, দোহায় ৬৩টি, আবুধাবীতে ৪৪টি, দুবাইয়ে ২২টি, বাহরাইনে ৩৪টি, সাহাম ওমানে ২৬টি।
রোববার (৩০ জুন) শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা নিতে আগামী কাল শুক্রবার (২৯ জুন) থেকে ১১ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। আর দারিদ্র্য মুক্তির মূল শক্তি হবে শিক্ষা। শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছরের করার পরিকল্পনা করছে সরকার। শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, সর্বজনীন মানসম্পন্ন শিক্ষা চায় সরকার।’
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৭ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পদক তুলে দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
‘শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’এই প্রতিপাদ্য নিয়ে সপ্তাহ শুরু হচ্ছে। এ উপলক্ষে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ প্রদান করা হবে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন,‘আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করেছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। আজ বুধবার (২৬ জুন) থেকে খুলে দেওয়া হচ্ছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। যদিও ঈদুল আজহা, গ্রীষ্মকালীন ছুটিসহ আগামী ৩ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু পরে তা কমিয়ে ২৬ জুন পর্যন্ত করা হয়।
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠাতব্য ২৪ জুনের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হবে।
দেশে ১৫৪টি স্কুল অষ্টম শ্রেণি চালুর জন্য প্রস্তুত। এছাড়া আগামী তিন বছরে আরও এক হাজার স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করার অবকাঠামো তৈরী আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। মঙ্গলবার (২৫ জুন) জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথ