আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিয়ানমার পাঠ্যক্রম বাস্তবায়নের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা ‘গ্রিন তারা ইনস্টিটিউটে’র সঙ্গে যৌথভাবে একটি বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচি তৈরি ও বাস্তবায়ন করছেন।
একের পর এক ধর্ষণ-নিপীড়নের এসব ঘটনা ক্ষোভ ছড়িয়েছে সারা দেশের মানুষের মধ্যে। অনেক ঘটনাতেই আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা কিংবা অপরাধে অভিযুক্তদের ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাওয়ার ঘটনা সেই ক্ষোভকে আরও উসকে দিয়েছে। সে কারণেই রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। তাদের দাবি একটাই— ধর্ষকসহ যৌন নিপীড়ন
মিছিলে শিক্ষার্থীরা স্লোগান তোলেন— ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হ্যাং দ্য রেপিস্ট’, ‘ধর্ষকের ফাঁসি চাই’।
চবি শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছেন। সেখান থেকে হুঁশিয়ারি দিয়েছেন, সরকার ধর্ষক ও নারী নিপীড়কদের সাজা নিশ্চিত করতে না পারলে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করবেন।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা বিবেচনায় রেখে নারী শিক্ষক, নারী কর্মকর্তা ও নারী কর্মচারীদের মাধ্যমে ছাত্রীদের শনাক্ত করা হবে। এর জন্য প্রয়োজনে নারী সহকারী প্রক্টরের সহযোগিতাও নেওয়া হবে।
ওয়াহিদউদ্দিন মাহমুদ জানালেন, বেসরকারি শিক্ষকরা দীর্ঘ দিন ধরে উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানোর যে দাবি জানিয়ে আসছেন, সেই দাবি পূরণ করতে চলেছে সরকার। তার জন্য অপেক্ষা করতে হবে ঈদুল আজহা পর্যন্ত।
প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে প্রায় ৩৯ কোটি বই ছাপানোর কথা ছিল তাদের। অথচ ফেব্রুয়ারি শেষের তথ্য বলছে, তিন কোটি বই এখনো ছাপা বাকি, আরও তিন কোটি অনুমোদনের অপেক্ষায়। অর্থাৎ ১৫ শতাংশ বই এখনো শিক্ষার্থীদের হাতে যায়নি।
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া ছয় হাজার ৫৩১ জনের নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়নের বিষয়ে প্রশাসনিক অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে। বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। সেখানে একটি এমসিকিউ পরীক্ষার পর নির্বাচিত শিক্ষার
অফিস আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়ে এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত বা শহিদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী জুন মাসে আয়োজন করা হতে পারে। পিএসসি সূত্র জানায়, প্রতিটি বিসিএসের জন্য পৃথক পৃথক রোডম্যাপ তৈরি করা হচ্ছে। ৪৭তম বিসিএসের রোডম্যাপ অনুযায়ী জুনে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে পরীক্ষার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
আজীবন বহিষ্কৃতরা হলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েটের সভাপতি ও পুরকৌশল বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ফাহমিদ লতিফ লিয়ন, সাধারণ সম্পাদক ও সিএসই বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সৌমিক সাহা, যন্ত্রকৌশল বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী শাশ্বত সাহা সাগর, পুরকৌশল বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্
আহতরা জানান, আজ বিকেলে মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত হয় নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। নতুন এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। আর কেন্দ্রীয় কমিটির সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, এসব ছুটির ঘোষণা দিয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে। এতে বলা হয়, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি ২ মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ৮ এপ্রিল।
তিনি জানান, সারা দেশের ৬৭১টি কেন্দ্রে ১৯১০টি কলেজের ২ লাখ ৭ হাজার ৯০৫ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে সংবর্ধনা দেওয়া হয় রিফাতকে। এ সময় তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে একটি ল্যাপটপ উপহার দেওয়া হয়।
২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের চাকরি ফেরত নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে আপিল শুনানি শেষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।