প্রতিবেদক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উৎসব আমাদের জন্য গৌরবের। গ্লোবাল প্লাটফর্মে আমাদের ইন্ড্রাস্ট্রিকে কীভাবে তুলে ধরা যায় সে বিষয়ে কাজ করছে সরকার! ঢাকাকে আমরা বহু সাংস্কৃতিক ও ভাষার চর্চার (লীলাক্ষেত্র) কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় পর্দা উঠলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে অনুষ্ঠিত হয় সংস্কৃতি অনুষ্ঠানের। সেখানে গান পরিবেশন করে ব্যান্ড জলের গান। এরপর জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এর আগে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী কর্নার উদ্বোধন করেই মিলনায়তনে প্রবেশ করেন প্রধান অতিথি মো. নাহিদ ইসলাম। এসময় সঙ্গে ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং। আরও ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ এবং উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে চলবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার ৯টি বিভাগে দেখানো হবে ৭৫টি দেশের ২২০টি সিনেমা।
উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হচ্ছে চীনের চিউ ঝ্যাং পরিচালিত ‘মুন ম্যান’। এ বছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন।
গেল কয়েক বছরের মতো এবারের উৎসবেও থাকছে মাস্টারক্লাস ও উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স। এছাড়া জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে থাকবে বিশেষ চলচ্চিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী।
এবার ঢাকা উৎসবের সিনেমা প্রদর্শিত হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁয়েজ মিলনায়তন, নর্থসাউথ ইউনিভার্সিটি অডিটরিয়াম ও গ্রীন ইউনিভার্সিটি অডিটরিয়ামে।
আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল বলেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তরুণ ও প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যেমন সফল হয়েছে, তেমনি বাংলাদেশের চলচ্চিত্রের অনুরূপ ধারাকে বলিষ্ঠ করেছে। এই আন্তর্জাতিক উৎসবে সারা বিশ্বের প্রখ্যাত নির্মাতাদের নতুন নতুন চলচ্চিত্র দর্শকদের উপহার দেওয়াই উৎসবের মূল লক্ষ্য।
৯ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ১৯ জানুয়ারি। এদিন প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’।

উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা
৫ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৫ ঘণ্টা আগে
এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।
৫ ঘণ্টা আগে
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতি দেওয়া নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে দুই দেশের সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সরকারি কোনো সুনির্দিষ্ট তথ্য বা বক্তব্য না আসা পর্যন্ত এ ধরনের খবর আমলে না নেওয়ারও
৬ ঘণ্টা আগে