পোষ্য কোটা বাতিল দাবিতে রাবির প্রশাসন ভবনে তালা

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘পোষ্য কোটার বিরুদ্ধে, লড়াই হবে একসঙ্গে’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ‘মেধাবীদের কান্না, আর না আর না’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি।

অবস্থান কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘পোষ্য কোটা মানেই অযোগ্যদের সুযোগ করে দেয়া। এটা জাতির জন্য ক্ষতিকর। এরপরও পোষ্য কোটা রাখতে চাইলে দেশের দরিদ্র মানুষের সন্তানের জন্য পোষ্য কোটা রাখতে হবে। প্রশাসন পোষ্য কোটার সংস্কার করেছে। কিন্তু আমরা এই কোটার সংস্কার নয়, বাতিল চাই।’

রাবির জনসংযোগ প্রশাসক আখতার হোসেন মজুমদার বলেন, ‘আমি প্রশাসনিক ভবনের ভিতরে আছি। শুনেছি, শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন। শিক্ষার্থীরা তাদের মতো আন্দোলন করুক। আমরা আমাদের মতো কাজ করব।’

অন্য দুইটি দাবি হলো—ফ্যাসিস্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিচারের আওতায় আনা এবং দুজন ফ্যাসিবাদী শিক্ষককে সহকারী প্রোক্টর নিয়োগ দেয়ার জন্য উপাচার্য ও রেজিস্ট্রারকে উন্মুক্ত স্থানে কারণ দর্শানো।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ‘আসল’ ২ জন

গত ৩০ আগস্ট একই ঘটনায় র‍্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার

১৪ ঘণ্টা আগে

আইনমন্ত্রীর সঙ্গে উলামায়ে কেরামদের বৈঠক, সম্পত্তি হস্তান্তর আইন পর্যালোচনার দাবি

উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা

১৪ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ‘আমলে নিচ্ছেন না’ চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৪ ঘণ্টা আগে

মেট্রোরেলের দুই লাইনে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।

১৪ ঘণ্টা আগে
Advertisement