খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ভবনসহ সব ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১০ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্রলীগ স্টাইলে কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত এবং দেশের কোনো ক্যাম্পাসে আর ছাত্রলীগের মতো ফ্যাসিস্ট রাজনীতির প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন।
দুপুর আনুমানিক দুইটার দিকে কুয়েট পকেট গেটের বাইরে বিএনপি সমর্থিত বহিরাগতরা একজন ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করে ক্যাম্পাসের ভেতর ফেলে দেন। এরপর থেকে সাধারণ ছাত্রদের ভেতর চরম উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষের সময় অনেকের হাতে রামদা দেশীয় অস্ত্র দেখা গেছে।
কলেজগুলো হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে এই ঘটনা ঘটে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিশ্বাস করে আর প্রতারিত হতে চান না। আজ দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির খবর আমার কাছে এসেছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ পাওয়া তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জনের পক্ষে গত ৭ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি শুরু হয়। তাদের দাবি প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশ যারা পেয়েছেন তারা সবাই বর্তমানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। আর তৃতীয় ধাপে যারা সুপারিশ পে
১২ জনের মধ্যে ১০ জনকে বহিষ্কার করা হয়েছে সহকারী প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে। বাকি দুজনকে বহিষ্কারের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ধর্ম অবমাননা ও নবীকে (সা.) নিয়ে কটূক্তিকে।
চাইল্ড হ্যাভেন স্কুলের অধ্যক্ষ অধ্যাপক মঞ্জুরুলই ইসলাম বলেন, ক্রিড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ শরীর ও মনন গড়ে ওঠে। আমাদের লক্ষ্য ছাত্র-ছাত্রীরা যেন প্রকৃত শিক্ষা গ্রহণের মাধ্যমে মানবিক মানুষ হিসাবে গড়ে উঠতে পারে।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী দুই দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলমান থাকবে। নারী শিক্ষিকাদের গায়ে পুলিশের হাত তোলার প্রতিবাদ এবং যোগাদানের দাবিতে রবিবার মহাসমাবেশ করা হবে।
গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারেও সকালে শাহবাগে অবস্থান নেন সুপারিশপ্রাপ্ত হয়েও আদালতের আদেশে নিয়োগবঞ্চিত চাকরিপ্রার্থীরা। পুলিশ বলছে, দুপুরের দিকে তারা সড়ক অবরোধ করলে সড়ক থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। সড়ক না ছাড়লে শেষ পর্যন্ত গতকালের মতো পুলিশ জলকামান ব্যবহার করে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের ডিন নবীনদের উদ্দেশে নিজ নিজ অনুষদের সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। এ ছাড়া নবীন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে একজন শিক্ষার্থীও তার অনুভূতি উপস্থাপন করেন।
মঙ্গলবার শাহবাগে অবস্থানরত নিয়োগ বাতিল হওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ঢাকার বাইরে বিভিন্ন এলাকা থেকে এসেছেন। নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে এসে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা জানিয়েছেন।
এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। আন্দোলনকারীদের টেনে-হিঁচড়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন পুলিশ সদস্যরা।