সাদিক কায়েম বলেন, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। কিন্তু এই সময়ের মধ্যে অনেকে বিভাগের পরীক্ষা রয়েছে। কারো অ্যাসাইনমেন্ট, কারো প্রেজেন্টেশন এবং ফাইনাল-মিডটার্ম। কিন্তু নির্বাচন উপলক্ষে যে উৎসবমুখর পরিবেশ ও প্রচার চলছে, সে কারণে শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। তাই আমাদের দাবি, সব পরীক্ষা যেন ৯
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও সংশ্লিষ্ট পক্ষ থেকে ক্যাম্পাসে যেসব প্রচারণামূলক বিলবোর্ড বা ব্যানার টাঙানো ছিল বা এর মধ্যে টাঙানো হয়েছে, সেগুলো সরিয়ে ফেলতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
দুপুর সাড়ে ১২টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমানের হাতে প্রথম মনোনয়ন পত্র তুলে দেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) প্রার্থী।
কলেজ সূত্র জানিয়েছে, নিয়মিত অধ্যক্ষ নিয়োগের জন্য মিরপুর কলেজের পক্ষ থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সে বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে ১৫ জন প্রার্থী আবেদন করেছেন। তাদের প্রত্যেকর কাছ থেকে এক হাজার টাকার ব্যাংক ড্রাফট নেওয়া হয়েছে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় প্রেষণে অধ্যক্ষ নিয়োগ দেয়।
২০২৬ সালের মে-জুন মাসে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণসময়ে ও পূর্ণনম্বরে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জাতীয় প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয় ঐতিহ্যগতভাবেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ যখন উচ্চারিত হয়, তখন তা সারাদেশে ছড়িয়ে পড়ে। এটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মানুষে
জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান শনিবার সকালে জানান, ২১ জুলাই ওই ঘটনার পর তাসনিয়া বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়। তার শরীরের ৩৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। তাকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
প্রধান অতিথি প্রফেসর ড. নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ে জ্ঞানার্জনের দ্বার অবারিত। দরকার সেই সুযোগের সদ্ব্যবহার। এখানে নিয়মিত সেমিনার ও কনফারেন্স অনুষ্ঠিত হয়। মনে হতে পারে, কোনো সেমিনার সরাসরি কারো সাথে সম্পর্কিত নয়, কিন্তু তবুও তাতে অংশ নেওয়া জরুরি। কারণ আলোচনার মধ্য দিয়ে নতুন জ্ঞান অর্জন করা স
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে উমামা ফাতেমার নেতৃত্বে থাকা ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য'। এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ ও সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। সাধারণ সম্পাদক (জিএস) পদে ল
ভর্তির জন্য আবেদন করেছে করে ফি জমা দিয়েছে ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন শিক্ষার্থী। ভর্তির জন্য মনোনয়ন মনোনীত হয়েছে এ সংখ্যা মোট আবেদনকারী ৯৮ শতাংশ। বাকি ২ শতাংশ শিক্ষার্থী ভর্তির জন্য মনোনয়ন পায়নি। সারা দেশে ভর্তিযোগ্য কলেজের মধ্যে ৯৫ শতাংশ কলেজ ভর্তির জন্য শিক্ষার্থী পেয়েছে। বাকি ৫ শাতংশ একজন শিক্ষার্থীও
ভর্তি কমিটির সদস্যরা জানান, দেশের সব কলেজ ও মাদরাসায় কেন্দ্রীয়ভাবে একাদশে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। প্রথম ধাপে গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে। এতে আবেদন করেছে প্রথম ধাপে ১০ লাখ ৭৩ হাজার শিক্ষার্থী। আজ তাদের ফল প্রকাশ করা হলো।
ছাত্র সংসদে ভিপি (সহ-সভাপতি) পদে আবিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে তানভীর বারী হামিম, এবং এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে তানভীর আল হাদি মায়েদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কিন্তু ডাকসুর নির্বাচনি প্রক্রিয়া শুরুর পর দেখা গেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও এনসিপির কেউ কেউ আলাদা তিনটি প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছে।
উপাচার্য অধ্যাপক শওকাত বলেন, ছাত্র সংসদ নির্বাচন আইন যাচাই ও চূড়ান্ত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠন করা কমিটির প্রথম বৈঠক হবে আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট)। ৩০ অক্টোবরের মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হবে। কোনো কালবিলম্ব হবে না।
মামলায় তাকে কোনো ধরনের নোটিশ ছাড়াই অব্যাহতি দিয়ে তার জায়গায় অন্য একজনকে অবৈধভাবে নিয়োগ দিয়ে এমপিওভুক্ত করার অভিযোগ করা হয়েছে।