ঢাবির পরীক্ষা পেছানোর দাবি জানালেন সাদিক কায়েম

ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি পেছানোর দাবি জানিয়েছেন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম।

রোববার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

সাদিক কায়েম বলেন, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। কিন্তু এই সময়ের মধ্যে অনেকে বিভাগের পরীক্ষা রয়েছে। কারো অ্যাসাইনমেন্ট, কারো প্রেজেন্টেশন এবং ফাইনাল-মিডটার্ম। কিন্তু নির্বাচন উপলক্ষে যে উৎসবমুখর পরিবেশ ও প্রচার চলছে, সে কারণে শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। তাই আমাদের দাবি, সব পরীক্ষা যেন ৯ সেপ্টেম্বরের পরে নিয়ে যাওয়া হয়। এটা শিক্ষার্থীদেরও দাবি।

তিনি আরও বলেন, এর মধ্যেই বিষয়টি নির্বাচন কমিশনার বরাবর জানিয়েছে, তারাও যেন বিষয়টি আমলে নিয়ে পরীক্ষা পেছানোর ব্যবস্থা করে। যেহেতু সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে এবং ডাকসুর মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হতে যাচ্ছে। তাই আমাদের দাবি, পরীক্ষাগুলো যেন পিছিয়ে দেওয়া হয়।

সাদিক বলেন, বিজনেস ফ্যাকাল্টির সমস্যা আছে। তাদের বসার জায়গা কম। লাইব্রেরি সংস্কার করব। বিজনেস ফ্যাকাল্টির খাবারের দাম অনেক বেশি। এখানে এক ধরনের বাণিজ্য করা হয়।

তিনি আরও বলেন, ক্লাসে পাঠদানের কোয়ালিটি বাড়াতে হবে। শিক্ষকদের পড়াশোনার মান অনেক গা ছাড়া দেওয়া ভাব। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হবে। এখানে যে রাজনীতি করতে চায় এবং যে চায় না, সবাই সমান অধিকার ভোগ করবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্

৩ ঘণ্টা আগে

জাতিসংঘের অধিবেশন শুরু, আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান

বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।

৩ ঘণ্টা আগে

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

৪ ঘণ্টা আগে

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।

৫ ঘণ্টা আগে
Advertisement