রাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

রাবি প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৭: ১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে।

আজ রোববার দুপুর ১২টা থেকে কোষাধ্যক্ষ কার্যালয়ে রাকসুর মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। কার্যক্রম চলবে মঙ্গলবার (২৬ আগস্ট) পর্যন্ত। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৫টা।

এছাড়া ১৭টি আবাসিক হলে সংশ্লিষ্ট হল সংসদের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। এবার ফরমের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা এবং হল সংসদে ২০০ টাকা।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বাছাই করা যাবে। একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচ জন সমর্থককে সঙ্গে নিয়ে ফরম তুলতে পারবেন। আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীরা সশরীরে উপস্থিত হয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের নিচতলায় অবস্থিত রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবে।

রাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।

দুপুর সাড়ে ১২টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমানের হাতে প্রথম মনোনয়ন পত্র তুলে দেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) প্রার্থী।

এছাড়া রাকসুতে প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোছা. নিশা আক্তার। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে নারী বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, রাকসু নির্বাচনের মূল স্টেকহোল্ডার আমাদের শিক্ষার্থীরা। বিভিন্ন সংগঠনের কিছু দাবি আছে। আজ বিকাল ৩টায় তাদের সঙ্গে আমরা বসবো। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো শুনে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিবো। আমরা আশাবাদী প্রাতিষ্ঠানিক সুবিধার আন্দোলনের কারণে রাকসুর শিডিউলের পরিবর্তন হবে না। নির্বাচনী আগামী ১৫ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্

৩ ঘণ্টা আগে

জাতিসংঘের অধিবেশন শুরু, আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান

বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।

৩ ঘণ্টা আগে

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

৪ ঘণ্টা আগে

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।

৫ ঘণ্টা আগে
Advertisement