মাউশির মহাপরিচালকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকার কেরানীগঞ্জের একটি স্কুলের সাবেক এক শিক্ষক। মামলায় তাকে কোনো ধরনের নোটিশ ছাড়াই অব্যাহতি দিয়ে তার জায়গায় অন্য একজনকে অবৈধভাবে নিয়োগ দিয়ে এমপিওভুক্ত করার অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ সহকারী জজ আদালতে মামলাটি করেন কেরানীগঞ্জ আগানগরের শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নাসির উদ্দিন।

মামলার গ্রহণের বিষয়ে শুনানির জন্য বিচারক দেবী রাণী রায় আগামী ২৬ আগস্ট দিন নির্ধারণ করেছেন। বাদীপক্ষের আইনজীবী আরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মামলায় মাউশির মহাপরিচালক বাদে আর যাদের আসামি করা হয়েছে তারা হলেন— ওই স্কুলের সাবেক সভাপতি জাকির আহমেদ, প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী শিক্ষক রাসিদা আক্তার, উপআঞ্চলিক শিক্ষা কর্মকর্তা, ঢাকার জেলা শিক্ষা কর্মকর্তা ও কেরানীগঞ্জের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

মামলার আবেদনে বলা হয়েছে, ২০০৫ সালের ৩ মার্চ পত্রিকায় সমাজবিজ্ঞানের শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের পর ১৮ মার্চ লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০ মার্চ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগ দেন মামলার বাদী নাসির উদ্দিন। পরে কোনো ধরনের নোটিশ না দিয়েই তাকে অব্যাহতি দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়। পরে ২০১৩ সালের ২২ মার্চ একটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রাসিদা আক্তারকে নিয়োগ দেওয়া হয়।

বাদীর অভিযোগ, তার নিয়োগ বিজ্ঞপ্তির কাগজপত্র জালিয়াতি করে রাসিদা আক্তারকে নিয়োগ দেখিয়ে এমপিওভুক্ত করানো হয়, যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। বিবাদীদের এমন কর্মকাণ্ডে বাদী ক্ষতিগ্রস্ত হন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির বেঞ্চ অবকাশকালীন ছুটি শেষে বি

৪ ঘণ্টা আগে

নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্

৫ ঘণ্টা আগে

জাতিসংঘের অধিবেশন শুরু, আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান

বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।

৫ ঘণ্টা আগে

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

৬ ঘণ্টা আগে
Advertisement