রংপুর প্রতিনিধি

আগামী ৩০ অক্টোবরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস পেয়ে অনশন ভেঙেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চালু ও সেই নির্বাচনের রোডম্যাপের দাবিতে তিন দিন ধরে অনশন করছিলেন তারা।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে ডাব হাতে অনশনস্থলে যান বেরোবি অধ্যাপক ড. শওকাত আলী। এ সময় তিনি শিক্ষার্থীদের ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তা মেনে নিয়ে অনশন ভাঙেন।
শিক্ষার্থীরা বলছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ গঠনের বিধান নেই। এতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চা বাধাগ্রস্ত হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বও নিশ্চিত করার সুযোগ থাকছে না। অথচ বিশ্ববিদ্যালয়ের যাত্রার শুরু থেকেই শিক্ষার্থীরা ছাত্র সংসদ ফি দিয়ে আসছেন।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে তাতে ছাত্র সংসদ গঠনের বিধান যুক্ত করার দাবি তোলেন। আইন সংশোধনের পাশাপাশি আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে এ নির্বাচন আয়োজনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিও জানিয়েছেন তারা।
উপাচার্য অধ্যাপক শওকাত বলেন, ছাত্র সংসদ নির্বাচন আইন যাচাই ও চূড়ান্ত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠন করা কমিটির প্রথম বৈঠক হবে আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট)। ৩০ অক্টোবরের মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হবে। কোনো কালবিলম্ব হবে না।
এর আগে গত মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর থেকে বেরোবির প্রশাসনিক ভবনের উত্তর ফটকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০ শিক্ষার্থী আমরণ অনশনে বসেন।
তিন দিনের অনশনে তাদের সাতজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
এদিকে বেরোবি আইনে ছাত্র সংসদ নির্বাচনের বিধান যুক্ত করার বিষয়ে ইউজিসির কমিটির প্রথম বৈঠক বসতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার। মঙ্গলবার বিকেলে ইউজিসি এ সংক্রান্ত চিঠি দিয়েছে সংশ্লিষ্টদের কাছে।
চিঠিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯-এর ৩৮ ও ৩৯ ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক খসড়া কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্রে আচার্যের অনুমোদন নেওয়ার জন্য খসড়া সংবিধিটি পরীক্ষা ও চূড়ান্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থার জন্য গঠিত কমিটি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় প্রথম সভা করবে।
ইউজিসির সভাকক্ষে এ বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। বৈঠকে আরও উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, বেরোবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, কমিশনের লিগ্যাল শাখার উপসচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) নূরনাহার বেগম শিউলী এবং সিনিয়র সহকারী সচিব (লিগ্যাল ও সিনিয়র সহকারী জজ) শেখ আনিসুজ্জামান।

বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ
২১ ঘণ্টা আগে
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।
১ দিন আগে
ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
১ দিন আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
১ দিন আগে