রাজশাহী ব্যুরো

সড়ক দুর্ঘটনায় নিহত বেসরকারি এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো অফিসের প্রতিবেদক মাসুমা আক্তারের (৩০) স্মৃতি রক্ষার্থে নারী জার্নালিস্ট অ্যাওয়ার্ড চালুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার বিকালে নগরীর একটি রেস্টুরেন্টে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজে) আয়োজিত মাসুমা আক্তারের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে প্রেস সচিব বলেন, অনেক তরুণ সাংবাদিকতায় পড়াশোনা করলেও সাংবাদিকতা পেশায় আসেন না। তবে মাসুমা আক্তার নারী হয়ে তৃণমূল সাংবাদিকতায় যে উদাহরণটা তৈরি করেছেন তা সামনে রেখে অনেক তরুণ সাংবাদিকতা পেশায় আসতে উৎসাহিত হবেন।
তিনি আরো বলেন, সাংবাদিক মাসুমার শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। উত্তরাঞ্চলে নানা চ্যালেঞ্জ নিয়ে মাসুমা যে সাংবাদিকতা করে গেছেন তা স্মরণীয়। মাসুমা তার জীবন দশায় সাংবাদিকতায় অনেক বড় ভুমিকা রেখে গেছেন।
শোকসভায় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, এনটিভির রাজশাহী প্রতিনিধি শ. ম সাজু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান আহসান হাবীব অপু, দেশ টেলিভিশনের রাজশাহী প্রধান কাজী শাহেদ, এস এ টিভির ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিমসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন টেলিভিশনের রাজশাহীর বিশিষ্ট সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে