রাজশাহী ব্যুরো

রাজশাহীতে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার সামাজিক বন বিভাগের উদ্যোগে রাজশাহী জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন গাছ থেকে পেরেক অপসারণ করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার।
উদ্বোধনকালে গাছের প্রাণ আছে, তা উপলব্ধির বিষয় উল্লেখ করে অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার বলেন, ‘গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশ থেকে কার্বন-ডাই অক্সাইড শোষণ করে। গাছের এই উপকারিতাগুলো আমরা উপলদ্ধি করতে পারি না বলেই মাঝে মাঝে গাছের মধ্যে পেরেক মারি। এটা অত্যন্ত কষ্টের ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘গাছে পেরেক অপসারণে শুধু সরকারি-বেসরকারি দপ্তর এবং ছাত্রদের দিয়ে সম্ভব নয়। প্রত্যেক মানুষকে সম্মিলিতভাবে এ কর্মসূচিতে এগিয়ে আসতে হবে। শুধু মাসব্যাপী কর্মসূচি করলেই হবে না, মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তা না হলে দেখা যাবে পরের মাসে আবার গাছের মধ্যে পেরেক মারা হচ্ছে। তাহলে এ উদ্দেশ্য সফল হবে না।’
রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী কলেজের উদ্ভিদ বিদ্যাবিভাগের সহযোগী অধ্যাপক ড. মনতাজ আলী সরকার, ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের শাখা ও ক্লাস্টার ম্যানেজার দুলাল মিয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে