ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলায় নারী নিহত

রাজশাহী ব্যুরো

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের তিওরকুড়ি এলাকায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ফেরদৌসী নামে এক নারী নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। হত্যার ঘটনায় ১৩ জনকে ও হত্যা চেষ্টা মামলায় ২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গত শনিবার রাতে নিহত ফেরদৌসীর ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৭ জনের নাম উল্লেখসহ ১০/১২জন অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। যার মামলা নং-৭

পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ফেরদৌসী বেগম নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যা ও হত্যা চেষ্টা মামলায় শনিবার দিন ও রাতে উপজেলার তিওরকুড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারদের রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী বিজ্ঞ আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলো - সাইদুর রহমান (৩৯), মামুনুর রশিদ মামুন (৪০),জাহিদ হাসান পাইক (২০), সাইনুল ইসলাম(৪৬),নূর ইসলাম(৫৫), বিলকিস (৪৮),রজুফা (৫৮),জায়েদা বিবি (৬০), জাহানারা (৬৫), মর্জিনা বেগম (৩০), রাজিয়া (৩৮), শাবনুর (২৬), রত্না (২১)। এছাড়া হত্যা চেষ্টা মামলার আসামি হান্নান (৪৫), রবিউল (৪২)।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, পৃথক দুটি মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহার নামীয় অন্য আসামিদের গ্রেপ্তারে ফেরদৌসীর অভিযান অব্যাহত আছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে