রাজশাহীর মোহনপুরে অবস্থিত দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে ডাকাত দলের দুই সদস্য সাজেদুল শেখ ও রুবেলকে আটক করা হয়।
রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছেছে। ফলে নদীর চরে জেগে ওঠা এলাকাগুলোসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে চরের বাসিন্দারা গবাদি পশু ও প্রয়োজনীয় মালপত্র নিয়ে আশ্রয়ের খোঁজে লোকালয়ের দিকে সরে যাচ্ছেন। পানি বৃদ্ধির কারণে দেখা দিয়েছে গোখাদ্য ও আশ্রয়ের তীব্র সংকট।
অমরেশ রায় চৌধুরীর ছেলে অমিত রায় চৌধুরী জানান, তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় গত ১৪-১৫ দিন ধরে ভুগছিলেন। ৮-১০ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে আনা হয়। গত পরশুদিন থেকে শরীরটা খারাপ হতে থাকে। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় নিজ বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢাবির হলগুলোতে ছাত্রসংগঠনের কমিটি গঠনের প্রসঙ্গে নুর বলেন, "আমরা হল-ভিত্তিক রাজনীতি চাই না। তবে ক্যাম্পাসে রাজনৈতিক চর্চা থাকা উচিত, আর তা হওয়া উচিত পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে।"
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, “চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনে যারা ছাত্রলীগ-পুলিশের সন্ত্রাসে মদদ দিয়েছেন, তারা শিক্ষক হলেও বিচার এড়াতে পারেন না। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”
চিরকুট ও সঙ্গে কাফনের কাপড় বাড়িতে পাঠিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খালিদ হাসান মিলুকে হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানোরও চেষ্টা করা হয়েছে।
নিহত ওয়াজেদ আলী ওই গ্রামের দলিম উদ্দিনের ছেলে। তিনি হাসিবুর নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় আসামি ছিলেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রেজা উন-নবী আল মামুনকে (৫৩) মাদকসহ গ্রেপ্তার করেছে র্যাব-৫। তিনি মাদকাসক্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় গণপিটুনির শিকার হন এবং পরে র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। শুক্রবার (৮ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে নগরীর তালাইমারী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজশাহীতে ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। আজ শনিবার সকালে রাজশাহী জেলা সার্কিট হাউজে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই ১২টি প্রকল্পের মধ্যে ৯টি উদ্বোধন এবং ৩টি
রাজশাহীতে ম্যানহলে পড়ে রাজশাহী কলেজের শিক্ষার্থী ও ‘জুলাইযোদ্ধা’ ইয়াসির আরাফাত গুরুতর আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে পরিবেশবাদী, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকর্মী এবং সচেতন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সমাবেশ হয়।
পরিবার সূত্রে জানা যায়, কদিন আগে হঠাৎ করে জ্বর ও শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন কুইন। পরীক্ষা করে জানা যায়, তিনি অ্যাজমায় আক্রান্ত। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশ কোল্ড স্টোরেজে (হিমাগার) সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের জিম্মি করে ডাকাতদল প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুটে নেয়।
নিহত তরিকুল ইসলাম ডালিম দুর্গাপুর পৌর সদরের হরিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। তিনি লোকজ সংগীতচর্চা করতেন এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’–এ অংশ নিয়ে আলোচনায় আসেন। তিনি ‘গামছা বাউল ডালিম’ নামে সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত ছিলেন। কিন্তু জীবিকার তাগিদে বরেন্দ্র
ছেলেদের অধিকার পর্যবেক্ষণ ও প্রয়োগে স্থানীয় সরকারের ভূমিকার পাশাপাশি নির্যাতন, অবহেলা বা মানসিক স্বাস্থ্যের সমস্যা চিহ্নিত করতে শিক্ষকদের কী ধরনের প্রশিক্ষণ বা সংবেদনশীলতা দরকার, ছেলেরা যেন আইনি প্রক্রিয়ায় সম্মান ও ন্যায়সঙ্গত আচরণ পায়, সে জন্য কী ব্যবস্থা নেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠানে, আইনশৃঙ্খলা বাহ
রাজশাহীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহবুল ওরফে কালুকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যায় মহানগরের হড়গ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি দল। আজ বুধবার র্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ত