চারঘাটে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

রাজশাহী ব্যুরো

রাজশাহীর চারঘাট উপজেলায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চারঘাটের রায়পুর গ্রামে অভিযান চালিয়ে এই অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন- রায়পুর মোল্লাপাড়া গ্রামের মেহেদী হাসান মুন্না (২৮), রায়পুর মহাজনপাড়া গ্রামের মামুনুর রশিদ (৩৫) এবং একই গ্রামের মো. হৃদয় (২৪)। জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানা পুলিশ জানতে পারে, রায়পুর গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গ্রেপ্তার হন ওই তিনজন। তাদের মধ্যে মেহেদী হাসান মুন্নার পরিহিত জিন্স প্যান্টের কোমর থেকে গোজা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তিনজনের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে চারঘাট থানায় একটি মামলা করা হয়েছে। সোমবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে