রাজশাহীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাঘায় বজ্রপাতে মানিক হোসেন মন্ডল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটেছে।

নিহত মানিক হোসেন মন্ডল হামিদকুড়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং নিঃসন্তান ছিলেন।

আড়ানী পৌরসভার ৩ নম্বর হামিদকুড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল আওয়াল তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে জানায়, মানিক হোসেন মন্ডল বৃহস্পতিবার দুপুরে হামিদকুড়া মাঠে নিজ জমিতে ভূট্টার বীজ লাগাচ্ছিলেন। এ সময় গুড়িগুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এই বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে