রাজশাহী ব্যুরো

রাজশাহীতে কলেজছাত্রীর এডিট করা নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার দায়ে মনোয়ার হোসেন মুন্না (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সন্ধ্যায় পুঠিয়ার ঝলমলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুন্না রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকার আশরাফ উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, রাজশাহী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রী সম্প্রতি ওই যুবকের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ১১ জুলাই মুন্না ইমেইলের মাধ্যমে ছাত্রীর কাছে তার একটি এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেন। পরে বিভিন্ন নামে একাধিক মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ওই ছাত্রীর ছবি পাঠাতে থাকেন তিনি।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ছবিটি ছড়িয়ে দেন ছাত্রীর পরিচিতদের কাছে। ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৪টার দিকে যাত্রাবাড়ীর কাজলার কাজলা ভাঙ্গাপ্রেস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত দিয়া শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বোন জয়া একটি মাদ্রাসার এবং ছোট ভাই মোয়াজ স্কুলশিক্ষার্থী।
১ দিন আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাল নিয়ে দিনাজপুর থেকে নোয়াখালী যাচ্ছিল একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯)। পথে হাসানপুরের ওই এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা ১৩ জন ট্রাকের নিচে চাপা পড়েন।
১ দিন আগে
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ফয়সাল মাহমুদ মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের বড় ভাই মামলাটি করেছেন। রাত সাড়ে ১১টার দিকে মামলার এজাহার গ্রহণ করেছে পুলিশ।
২ দিন আগে
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ ব্যক্তিগত মোটরযান মালিকদের ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
২ দিন আগে