চর আষাড়িয়াদহে বিদ্যুৎ সংযোগের দাবিতে স্মারকলিপি

রাজশাহী ব্যুরো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিতের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় শিক্ষার্থী ও কর্মজীবীদের সংগঠন ‘আষাড়িয়াদহ ছাত্র-কর্মজীবী জোট’। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীর মাস্টারপাড়া এলাকায় অবস্থিত নেসকো পিএলসি স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রজেক্ট অফিসে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিটি গ্রহণ করেন নেসকো চেয়ারম্যান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পদ্মা নদীর ওপারে অবস্থিত চর আষাড়িয়াদহ ইউনিয়নটি প্রায় ৬০-৭০ হাজার মানুষের বসবাসরত একটি বৃহৎ জনপদ, যেখানে ভোটার সংখ্যা প্রায় ৩০ হাজার। স্বাধীনতার পর থেকে এ অঞ্চলটি অবহেলিত অবস্থায় রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ সংযোগ না থাকায় এখানকার জীবনমান চরমভাবে ব্যাহত হচ্ছে।

২০১৫ সালে একটি বেসরকারি মিনি-সৌর বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে সীমিত বিদ্যুৎ সরবরাহ চালু হলেও সেটি বর্তমানে অচল। ১৫৮ কিলোওয়াট ক্ষমতার গ্রিডটি এখন পিক আওয়ারে মাত্র ৩৫-৪০ কিলোওয়াট বিদ্যুৎ দিতে পারে। ২০২৪ সালের ২০ জুন থেকে সেটিও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ফলে পুরো ইউনিয়ন বর্তমানে বিদ্যুৎবিচ্ছিন্ন।

স্মারকলিপিতে আরও বলা হয়, সরকার ‘শতভাগ বিদ্যুতায়নের’ ঘোষণা দিলেও নিম্নমানের সৌর প্যানেল বিতরণ এবং রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো অকেজো হয়ে পড়ে। ফলে এখানকার মানুষ এখনও কেরোসিনের বাতি ও চেরাগের উপর নির্ভরশীল। বিদ্যুৎ সংকটের কারণে শিক্ষাব্যবস্থা, কৃষি, চিকিৎসা ও ক্ষুদ্র ব্যবসায় ভয়াবহ প্রভাব পড়ছে।

আষাড়িয়াদহ ছাত্র-কর্মজীবী জোটের সভাপতি আবদুল্লাহ আল কাফি বলেন, “স্বাধীনতার ৫৩ বছর পার হয়ে গেলেও আমরা এখনও চেরাগের আলোয় পড়াশোনা করি। এটা শুধু অবহেলা নয়, এক ধরনের বৈষম্য। আমরা আলোর অধিকার চাই, এটি আমাদের মৌলিক অধিকার।”

এ বিষয়ে নেসকো’র চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আমরা ফান্ড ক্রিয়েট করে অতি দ্রুত আশারিয়াদহ ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করবো।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে