এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে লিঁও ৩-০ গোলে দ্বিতীয় টায়ারের দল ভ্যালেন্সিয়েনেসকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে। আগামী ২৫ মে লিলিতে ফাইনাল অনুষ্ঠিত হবে। ফ্রেঞ্চ কাপে ১৪টি শিরোপা জয়ের রেকর্ডকে আরো সমৃদ্ধ করতে বদ্ধপরিকর পিএসজি। গত দুই আসরের ফাইনালে পরাজয়ের আগে সাত মৌসুমে ছয়টি শিরোপা জয় করেছে প্যারি
১৯৪৬ সালের ২০ আগস্ট জন্ম নেওয়া আবদুল আউয়াল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালের ৪ ফেব্রুয়ারি জেলা আদালতে, ১৯৭৫ সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৬ সালের ৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।
এদিকে কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, যাত্রীরা যেন স্বস্তিতে তাদের গন্তব্যে যেতে পারেন, সেই লক্ষ্যে সব ব্যবস্থা করে রেখেছে স্টেশন কর্তৃপক্ষ। কোনো ধরনের ভোগান্তি বা হয়রানি যেন যাত্রীদের না পোহাতে হয়, সে জন্য কয়েক স্তরে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া শিডিউল বিপর্
রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
‘পবিত্র ঈদুল ফিতরে ঘরে ফেরা মানুষের ভ্রমণ নিরাপদ-স্বস্তিদায়ক করতে ঢাকার প্রবেশ ও বাহির পথ স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সর্বোচ্চ চেষ্টা করবে। এজন্য পার্শ্ববর্তী সব পুলিশ ইউনিটের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সড়কে যাতে ফিটনেসবিহীন যানবাহন না আসতে পা
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা (ডিবি) বিভাগ।
‘অল্প সময়ে বড় অংকের টাকা জোগাড় করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালায় কুকি চিন।’ বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন ও আহত ২ পুলিশ সদস্যকে দেখতে গিয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা একথা বলেন।
দেশের ৩০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব বিশ্ববিদ্যালয় রাষ্ট্রপতির নিয়োগ করা উপাচার্য ছাড়াই শিক্ষা কার্যক্রম চলছে। এসব বিশ্ববিদ্যালয়ে বৈধ কোনো কর্তৃপক্ষ না থাকায় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় দুই আনসার সদস্যসহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। বুধবার (৪ এপ্রিল) রাত ১১টার পর তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এ ঘটনা ঘটে।
সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রংপুরের মাহিগঞ্জে নৈশকোচ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
কিন্তু আলোকে কি ধরে রাখা যায়? কোয়ান্টাম বলবিদ্যা বলে আলো একই সঙ্গে কণা এবং তরঙ্গ।
অর্গানোগ্রাম অনুযায়ী বিআরটিসির অনুমোদিত পদ ছয় হাজার ৫১৭টি হলেও গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে ৬২৪টি পদ বিলুপ্ত হয়েছে। বিআরটিসিতে বর্তমানে প্রথম শ্রেণির ১২৪টি পদের মধ্যে কর্মরত ৮১ জন, শূন্যপদ ৪৩টি; দ্বিতীয় শ্রেণির ৬৪টি পদের মধ্যে কর্মরত ৪৪ জন, শূন্যপদ ২০টি; তৃতীয় শ্রেণির পাঁচ হাজার ১৫৯টি পদের মধ্যে কর্
জলবায়ু বাস সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের মাধ্যমে প্রকল্প বাছাই ও বরাদ্দ প্রদানে নতুন নীতিমালা করা হচ্ছে। ভবিষ্যতে নীতিমালা অনুসরণ করে প্রকল্প গ্রহণ করা হবে। ফলে বিসিসিটির অতীতের ভুলভ্রান্তি পরিহার করা সম্ভব হবে। এর পূর্বে কর্মশালায় প্রদত্ত বক্তব্যে পরিবেশমন্
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন বলেন, বিভিন্ন এলাকা ভিক্ষুকমুক্ত হিসেবে ঘোষণা করার পরও সম্প্রতি সেসব এলাকায় ভিক্ষুকের সংখ্যা অনেক বেড়ে গেছে। বিশেষ করে গুলশান-বারিধারা এলাকায় বিদেশি নাগরিকদের হয়রানি করতে দেখা যায়। আমরা অভিযান শুরু করেছি, এটি অব্যাহত থাকবে।