প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ভিক্ষাবৃত্তি করার অভিযোগে ১৬৭ ভিক্ষুককে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। গুলশান, বনানী, তেজগাঁও, নতুন বাজার ও মিরপুর এলাকা ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-০৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন, মাহবুব হাসান ও মাহমুদুল হাসান।
বুধবার (৩ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ তথ্য জানান।
অভিযানে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন বলেন, বিভিন্ন এলাকা ভিক্ষুকমুক্ত হিসেবে ঘোষণা করার পরও সম্প্রতি সেসব এলাকায় ভিক্ষুকের সংখ্যা অনেক বেড়ে গেছে। বিশেষ করে গুলশান-বারিধারা এলাকায় বিদেশি নাগরিকদের হয়রানি করতে দেখা যায়। আমরা অভিযান শুরু করেছি, এটি অব্যাহত থাকবে।

গবেষণার প্রধান বৈজ্ঞানিক গবেষক অধ্যাপক তেরেসা ল্যাম্ব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুন্দিবুগিও ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার মাত্র ৫৭ দিনের মধ্যেই টিকাটি মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে, যা এই সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরে।
১৪ ঘণ্টা আগে
২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ রদ করে মঙ্গলবার (১৪ জুলাই) ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ সংসদে পাস হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন।
১৪ ঘণ্টা আগে
শেখ হাসিনার এ সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুংকার ছাড়া হচ্ছে। বলা হচ্ছে, আত্মসমর্পণ করবেন। আমি আপনার (স্পিকার) মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা হুংকার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।
১৫ ঘণ্টা আগে
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।
১৫ ঘণ্টা আগে