বিজ্ঞান

গাছের পাতা সবুজ কেন?

অরুণ কুমার
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৩: ০০
সুর্যের আলো আর ক্লোরোফিলের কারণেই গাছের পাতা সবুজ

গাছের পাতা সবুজ কেন? গোলাপ কেন লাল, রজনীগন্ধায় বা সাদা কেন?

গাছের পাতা সবুজ কেন?গাছের পাতা সবুজ কেন? গোলাপ কেন লাল, রজনীগন্ধায় বা সাদা কেন? গোলাপ কেন লাল, রজনীগন্ধায় বা সাদা কেন?

প্রশ্নগুলো সাদামাটা মনে হতে পারে। উত্তরও আছে পদার্থবিজ্ঞানে। কিন্তু সে উত্তরের গভীর ঢুকি কজন?

গাছের পাতা সবুজ কেন, এর উত্তরে এক কথায় জবাব দিয়ে ফেলি— পাতায় ক্লোরোফিল থাকে, তাই সবুজ দেখায়। যদি জিজ্ঞেস করা হয় ক্লোরোফিল থাকলেই বা সবুজ দেখাবে কেন? নীল বা হলুদ কেন নয়? তখন আমরা অনেকেই চুপ করে যাই।

প্রথম কথা, আমরা গাছের পাতা কেন দেখি?

গাছের পাতায় সূর্যের সাদা আলো পড়ে। সেই আলো পাতায় প্রতিফলিত হয়ে আমাদের চোখের রেটিনায় এসে প্রতিবিম্ব তৈরি করে। তখন আমরা পাতাটা দেখতে পাই।

তবে এখানেও একটা প্রশ্ন আছে। সূর্যের আলো সাদা রঙের। গাছের পাতায় সাদা আলোই যদি প্রতিফলিত হয়, তাহলে পাতা সাদা রঙের হওয়ার কথা। সবুজ হয় কেন?

সাদা আলো হলো সাত রঙের আলোর মিশ্রণ। সেই সাতটি রং হলো—বেগুনী, নীল, আসমানী, হলুদ, কমলা ও লাল।

প্রতিটা বস্তু কমবেশি আলো শোষণ করে। তবে বিভিন্ন বস্তুর ভেতর বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে। রঞ্জক পদার্থগুলোই আসলে বিভিন্ন ধরনের আলো শোষণ করে। দেখা যায় যে, যেকোনো একটি রঙের আলো সেটা শোষণ করতে পারে না। শোষণ করতে না পারা আলোটা প্রতিফলিত হয়। প্রতফলিত আলোটাই আসলে বস্তুর রং ঠিক করে। ধরা যাক, লাল গোলাপের কথা। এতে এমন একটা রাসায়নিক রঞ্জক পদার্থ আছে, যেটা সাদা আলো থেকে সব রং শোষণ করে নেয়, শুধু লাল রং ছাড়া। লাল রং গোলাপ থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখের আসে। তাই গোলাপকে লাল দেখি।

তেমনি গাছের পাতায় ক্লোরোফিল নামের একধরনের রাসায়নিক পদার্থ আছে। এটা শক্তিশালী রঞ্জক পদার্থ। ক্লোরোফিল সাদা আলো থেকে থেকে সবুজ বাদে বাকি ছয়টা রং শোষণ করে নিতে পারে। শুধু সবুজ আলো গাছের পাতায় প্রতিফলিত হয়ে এসে আমাদের চোখে ধরা পড়ে। তাই গাছের পাতা সবুজ দেখায়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

১০ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

১০ ঘণ্টা আগে

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

১ দিন আগে

২৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে মায়ের বাহুডোরে ফরিদ

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।

১ দিন আগে