ডেস্ক, রাজনীতি ডটকম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল আউয়াল (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৭টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন বলে জানিয়েছেন আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।
বিচারপতি আবদুল আউয়ালের মৃত্যুতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও অ্যাটর্নি জেনারেল গভীর শোক প্রকাশ করেছেন।
১৯৪৬ সালের ২০ আগস্ট জন্ম নেওয়া আবদুল আউয়াল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালের ৪ ফেব্রুয়ারি জেলা আদালতে, ১৯৭৫ সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৬ সালের ৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।
পরবর্তীতে ২০০২ সালের ২৯ জুলাই হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি ও ২০০৪ সালের একইদিনে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। ২০১৩ সালের ১৯ আগস্ট ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে যান তিনি।
বিচারপতি হিসেবে নিয়োগের আগে তিনি ১৯৯৮-১৯৯৯ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
২ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
২ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে