রংপুর প্রতিনিধি

রংপুরের মাহিগঞ্জে নৈশকোচ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে দুজন ঈদের কেনাকাটা করে বাড়িতে ফিরছিলেন। নিহত অপরজন হলেন অটোচালক।
নিহতরা হলেন কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের ফয়জুল রহমানের নাহিদ (২১) ও জুনু মিয়া এবং অটোচালক রবিউল ইসলাম। রংপুরে ঈদের বাজার শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা। রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশকোচ নাবিল পরিবহন রংপুর-কুড়িগ্রাম সড়কের কলোনিপাড়া মোড়ে পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা নাহিদ মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকি চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মারা যান জুনু মিয়া ও অটোচালক রবিউল ইসলাম।
ঈদের কেনাকাটা করতে রংপুরে এসেছিলেন নাহিদ রানা ও জুনু মিয়া। ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা।
মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির জানান, এ ঘটনায় বাসের চালক ও সহকারী পলাতক। তবে ঘাতক বাসটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। বাস চালক ও হেলপারকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

গবেষণার প্রধান বৈজ্ঞানিক গবেষক অধ্যাপক তেরেসা ল্যাম্ব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুন্দিবুগিও ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার মাত্র ৫৭ দিনের মধ্যেই টিকাটি মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে, যা এই সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরে।
১৪ ঘণ্টা আগে
২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ রদ করে মঙ্গলবার (১৪ জুলাই) ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ সংসদে পাস হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন।
১৪ ঘণ্টা আগে
শেখ হাসিনার এ সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুংকার ছাড়া হচ্ছে। বলা হচ্ছে, আত্মসমর্পণ করবেন। আমি আপনার (স্পিকার) মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা হুংকার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।
১৫ ঘণ্টা আগে
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।
১৫ ঘণ্টা আগে