তিনি বলেন, পবিত্র রমজান মাসের শেষ দশদিন চলছে। এ সময় আমাদের সকল প্রকার অপকর্ম, লোভ লালসা থেকে, নেশা ও সকল প্রকার পাপ থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। মাহে রমজানের শেষে আসবে পবিত্র ঈদ। ঈদ আনন্দময় করতে আমার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডেই ঈদ উপহার বিতরণ করা হবে।
সদরঘাট টার্মিনালে বাড়ছে ঈদে ঘরে ফেরা মানুষের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সদরঘাটে বাড়তে থাকে যাত্রীদের চাপ। শুক্রবার দুপুরে সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায়, ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে গন্তব্যে ছুটছে মানুষ। পন্টুনে ভেড়ানো বেশির ভাগ লঞ্চের ডেক যাত্রীতে পূর্ণ ছিল।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার পাঁচ দশমিক ১৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদসহ বাসা-বাড়িতে এবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শবে কদরের রজনী কাটাবেন।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে আজ শুক্রবার (৫ এপ্রিল) নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ডাকবাংলো মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা (ডিবি) বিভাগ।
ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রা অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৫ এপ্রিল যারা ঢাকায় ফিরতে চান তাদের আজ শুক্রবার (৫ এপ্রিল) অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকার বাতাসে বাড়ছে দূষণ। ঢাকার বাতাস বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকি হয়ে উঠছে। শুক্রবার (৫ এপ্রিল) সকালেও শহরটির বাতাস সংবেদনশীল ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তবে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকি রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাইয়ের বাতাসে।
ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার (৫ এপ্রিল) বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানকে নিয়োগ দিয়েছিল সরকার। বৃহস্পতিবার বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ধান নিয়ে পরামর্শের জন্য মানিকগঞ্জের শিবালয় উপজেলা কৃষি অফিসে গেলে কৃষক ফজলুর রহমানকে বের করে দেওয়ায় অভিুযক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সালাহউদ্দিন সুজনকে দিনাজপুর অঞ্চলে বদলির পর এবার উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদারকেও ফরিদপুরের সালথায় বদলি করা হয়েছে।
তিনি বলেছেন, থানচি বাজার এলাকায় গোলাগুলি চলছে। বাজারে পুলিশ-বিজিবির সঙ্গে কাদের গোলাগুলি চলছে সেটা নিশ্চিত করা যায়নি। বাজারের পাশে অন্য আরেকটি জায়গায় মোট দুটি জায়গায় গোলাগুলি চলছে,' বলেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন এবং দ্রুত শিল্পায়ন ও নগরায়ণের দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জের জন্য ভূমির মতো এই অমূল্য সম্পদ রক্ষার জন্য শক্তিশালী আইন প্রণয়ন করা জরুরি বলে মনে করেছেন প্রধানমন্ত্রী। এ জন্য তার নির্দেশনায় ভূমি জোনিং ও সুরক্ষা আইন, ২০২৪ আইন প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়।
এই অর্থনীতিবিদ বলেন, 'এর সঙ্গে ঋণ বহনের সক্ষমতা ও ঋণ পরিশোধের সক্ষমতা উদ্বেগ তৈরি করেছে। দিন শেষে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ গুরুত্বপূর্ণ, যা অভ্যন্তরীণ ও বিদেশি উভয় ঋণ পরিশোধের জন্য বিবেচনা করতে হবে।'
এরপর জব্দতালিকার সাক্ষী আব্দুল বাকী ও চুক্তির সময় খসড়া তালিকার সদস্য এ কে এম আনোয়ার ইসলাম আদালতে সাক্ষ্য দেন। তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এর মধ্যে আনোয়ারের জেরা শেষ হলেও অপর সাক্ষী বাকীর জেরা শেষ হয়নি। আদালত বাকীর জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেন।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ তখন বলেছিলেন, আদম তমিজীর বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি মামলা হয়েছে। এ ছাড়া রমনা থানায় তার নামে পরোয়ানা রয়েছে। সব মিলিয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মূল্য সংযোজন কর আরোপ না করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করে। কিন্তু এনবিআর এই মওকুফ সুবিধা আর অব্যাহত রাখতে আগ্রহী নয়। কারণ, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুসারে সব ধরনের করছাড় কমাতে হবে।