এটিইউর পুলিশ সুপার (এসপি) মোছা. শিরিন আক্তার জাহান জানান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অধিযাচনপত্রের ভিত্তিতে নারায়ণগঞ্জের সানারপাড়া এলাকা থেকে ১২ মামলার পরোয়ানাভুক্ত আসামি ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে।
পরিবেশমন্ত্রী বলেন, কপ২৯ এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে অভিযোজন অর্থায়ন, লস এন্ড ড্যামেজ ফিন্যান্সে বাংলাদেশ যাতে যৌক্তিক দাবি উপস্থাপন করতে পারে সেভাবে প্রস্তুতি নিতে হবে। আগামী কপ-২৯ এ কার্যকরী অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের জন্য সময়োপযোগী কান্ট্রি পজিশন পেপার প্রস্তুত করতে হবে। জাতিসংঘ, জিসিএফ ও অ
হ্যাটট্রিক পূর্ণ করার পথে আজ মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান এবং তাওহিদ হৃদয়ের উইকেট নিয়েছেন কামিন্স। এদিকে এ নিয়ে ষষ্ঠবারের হ্যাটট্রিকের শিকার হয়েছেন মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর চেয়ে বেশি হ্যাটট্রিকের শিকার হননি আর কোনো ক্রিকেটার।
নোরা ফতেহি, বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম ডান্সার। দিলবার গার্ল খ্যাত এই তারকার শরীরী অঙ্গভঙ্গি ঝড় তোলে দর্শকদের হৃদয়ে। তবে নোরার জীবনেও রয়েছে বিব্রতকর অতীত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেত্রীর পুরোনো একটি সাক্ষাৎকার।
সংগঠনটি বলছে, বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে ধারাবাহিকভাবে আংশিক, উদ্দেশ্যপ্রণোদিত ও ঢালাও প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।
টাঙ্গাইলের ভূঞাপুরে পাহাড়ি ঢলে যমুনাসহ সবকটি নদীতে পানি বাড়ছে। চর ও নিচু এলাকায় বন্যার পানি প্রবেশ করছে। যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে বিপৎসীমার ১১২ সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি যোকারচর পয়েন্টে ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
মিশেল স্টার্কের বলে শূন্য রানে বোল্ড হন তিনি। তবে লিটন দাস ও তিনে নামা নাজমুল শান্ত ধাক্কা সামলে নেন। তারা ৫৮ রানের জুটি গড়েন। পরেই আউট হন লিটন ও চারে নামা রিশাদ।
বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহের ফরেনসিক প্রতিবেদন পেয়েছে ভারতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপরই ডিএনএ নমুনা দিতে আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে ভারতে ডেকেছে তারা। বৃহস্পতিবার (২০ জুন) এমপি আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ১৪১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাবে ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার ঝড়ো শুরু করেন। রিশাদ হোসেন দুই ওভারে হেড ও মিশেল মার্শকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দিয়েছেন।
কোপা আমেরিকার ৪৮তম আসরের উদ্বোধনী ম্যাচেই কানাডার মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে কানাডার বিপক্ষে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল।
কক্সবাজারের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) ভোররাত ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার।
বৃহস্পতিবার ঢাকার বেশ কয়েকটি গণমাধ্যমকে নিজাম উদ্দিন হাজারী বলেন, “আমি যা বলছিতা-ই সত্য। ইফাত আমার মামাতো বোন শাম্মী আক্তার শিবুর সন্তান। আর মতিউর রহমানই ইফাতের বাবা।”
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, হাসপাতালে ভর্তি রোগীদের ৩৫ দশমিক ২৪ শতাংশ ঢাকা মহানগর ও ৬৪ দশমিক ৭৬ শতাংশ ঢাকার বাইরের। আক্রান্তদের মধ্যে ৩৯ দশমিক ৭ শতাংশ নারী ও ৬০ দশমিক ৩ শতাংশ পুরুষ। মৃতদের মধ্যে ৫১ দশমিক ২ শতাংশ নারী ও ৪৮ দশমিক ৮ শতাংশ পুরুষ।