১২ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নারায়ণগঞ্জের সানারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক মামলায় সাজা পরোয়ানাভুক্ত ও ১১টি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাযুক্ত আসামি ফিরোজ বাবুকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার (২০ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এটিইউর পুলিশ সুপার (এসপি) মোছা. শিরিন আক্তার জাহান জানান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অধিযাচনপত্রের ভিত্তিতে নারায়ণগঞ্জের সানারপাড়া এলাকা থেকে ১২ মামলার পরোয়ানাভুক্ত আসামি ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ফিরোজ দীর্ঘদিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নৌ শুমারি শেষ হলে অবৈধ নৌযান থাকবে না: নৌ প্রতিমন্ত্রী

নৌযানের কারণে মানুষের কোনো ভোগান্তি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, আমরা নৌ শুমারির মাধ্যমে চিহ্নিত করছি নৌযানের সংখ্যা। নৌযানের ক্যাপাসিটির ওপর নির্ভর করে সেগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে। এই কার্যক্রম শেষ হলে অবৈধ নৌযান আর থাকবে না

২ ঘণ্টা আগে

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা ফিনল্যান্ডের

নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসার এক দশক পর, বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করছে। জীবিকার সুযোগ সীমিত থাকায়, তাদের অধিকাংশ পরিবারই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

৩ ঘণ্টা আগে

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রবিবার বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

৩ ঘণ্টা আগে

দেশের সামনে অত্যন্ত কঠিন সময়: প্রধানমন্ত্রী

দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ সময় হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে।

৩ ঘণ্টা আগে