আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহর বিব্রতকর রেকর্ড

ডেস্ক, রাজনীতি ডটকম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকপের সুপার এইট পর্বে নিজেদের অভিযান শুরু করেছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ম্যাচটি সহজেই জিতে নিয়েছে অজিরা। একই সঙ্গে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের নিজের প্রথম হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন প্যাট কামিন্স। একই সঙ্গে দ্বিতীয় অজি বোলার হিসেবে সংক্ষিপ্ত ফরম্যাটের এ টুর্নামেন্টে হ্যাটট্রিক করার মাইলফলক ছুঁয়েছেন তিনি। এদিকে কামিন্সের এমন সফলতার দিনে বিব্রতকর এক রেকর্ডের সাক্ষী হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

হ্যাটট্রিক পূর্ণ করার পথে আজ মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান এবং তাওহিদ হৃদয়ের উইকেট নিয়েছেন কামিন্স। এদিকে এ নিয়ে ষষ্ঠবারের হ্যাটট্রিকের শিকার হয়েছেন মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর চেয়ে বেশি হ্যাটট্রিকের শিকার হননি আর কোনো ক্রিকেটার।

নিজের ক্যারিয়ারে ওয়ানডেতে দুবার ও টেস্টে একবার এবং টি–টোয়েন্টিতে তিনবার হ্যাটট্রিকের শিকার হয়েছেন মাহমুদউল্লাহ। ২০১৫ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে প্রথম হ্যাটট্রিকের সগিকার হন তিনি। কাগিসো রাবাদার প্রথম হ্যাটট্রিকের অংশ হিসেবে শুরু, এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দিলশান মাদুশঙ্কার হ্যাটট্রিক শিকারে পরিণত হয়েছিলেন তিনি।

সাদা পোশাকের ক্রিকেটে পাকিস্তানি পেসার নাসিম শাহর হ্যাটট্রিকের শেষ উইকেট ছিলেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টিতে ২০২১ সালে অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিসের হ্যাটট্রিক শিকারের প্রথম উইকেট ছিলেন তিনি। এরপর গত মার্চে টাইগারদের বিপক্ষে ম্যাচে টানা তিন উইকেট তুলে নেন নুয়ান তুষারা যেখানে শেষ উইকেট ছিলেন মাহমুদউল্লাহ। এরপর আজ অজিদের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিকের ভুক্তভোগী হলেন টাইগারদের অভিজ্ঞ এই অলরাউন্ডার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সরোয়ার আলমগীরের প্রার্থিতা ‘বৈধ’ বলে রায় দিয়েছেন হাই কোর্ট। এর ফলে তার শপথ নিতে আর কোনো বাধা রইল না। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

৬ ঘণ্টা আগে

উপজেলা পর্যায়ে সব ধরনের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা হাসপাতালগুলোকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করার প্রক্রিয়া চলছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন উপজেলা পর্যায়েও কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং জেলা হা

৬ ঘণ্টা আগে

জাতীয় পরিবেশ পদক পেল ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এ বছর ব্যক্তিগত ক্যাটাগরিতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে পদক লাভ করেছেন মো. মনির হোসেন। এছাড়া পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে

৬ ঘণ্টা আগে

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়। টানা তিন দিন শুনানি শুনানি শেষে রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করা হয়।

৭ ঘণ্টা আগে