প্রতিবেদক, রাজনীতি ডটকম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কেউ মারা যায়নি।
বৃহস্পতিবার দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, নতুন রোগীদের নিয়ে চলতি বছরে এ পর্যন্ত তিন হাজার ৩০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে মারা গেছেন ৪১ জনের।
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয় গত বছর ২০২৩ সালে। ওই বছরে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল পাঁচ হাজার ৫৬৪ জন ও মৃত্যু হয়েছিল ৩৬ জনের।
গত একদিনে হাসপাতালে ভর্তি রোগীদের নিয়ে বর্তমানে সারা দেশে চিকিৎসাধীন ১২৯ জন।
এর মধ্যে ঢাকায় ৬৪ জন ও ঢাকার বাইরে ৬৫ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বড়গুনা ও নরসিংদী জেলায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, হাসপাতালে ভর্তি রোগীদের ৩৫ দশমিক ২৪ শতাংশ ঢাকা মহানগর ও ৬৪ দশমিক ৭৬ শতাংশ ঢাকার বাইরের। আক্রান্তদের মধ্যে ৩৯ দশমিক ৭ শতাংশ নারী ও ৬০ দশমিক ৩ শতাংশ পুরুষ। মৃতদের মধ্যে ৫১ দশমিক ২ শতাংশ নারী ও ৪৮ দশমিক ৮ শতাংশ পুরুষ।
দেশে প্রথম ২০০০ সালে ডেঙ্গুর বড় ধরনের প্রকোপ দেখা দেয়। এর পর থেকে এ পর্যন্ত সবোর্চ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে গত বছর। সে বছর আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ও মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। এরআগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়াই, সে বছর ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। মৃত্যু হয় ১৭৯ জনের।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সরোয়ার আলমগীরের প্রার্থিতা ‘বৈধ’ বলে রায় দিয়েছেন হাই কোর্ট। এর ফলে তার শপথ নিতে আর কোনো বাধা রইল না। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
৬ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা হাসপাতালগুলোকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করার প্রক্রিয়া চলছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন উপজেলা পর্যায়েও কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং জেলা হা
৬ ঘণ্টা আগে
এ বছর ব্যক্তিগত ক্যাটাগরিতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে পদক লাভ করেছেন মো. মনির হোসেন। এছাড়া পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে
৬ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়। টানা তিন দিন শুনানি শুনানি শেষে রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করা হয়।
৭ ঘণ্টা আগে