কক্সবাজারে পাহাড়ধসে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

কক্সবাজার প্রতিনিধি
ছবি : সংগৃহীত

কক্সবাজারের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) ভোররাত ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার।

নিহত আনোয়ার বাদশাঘোনা এলাকার নজির হোসেনের ছেলে। তিনি স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন। আনোয়ারের স্ত্রী মাইমুনা গর্ভবতী ছিলেন।

স্থানীয়রা জানান, পাহাড়ের পাদদেশে বসবাস করতেন আনোয়ার হোসেনের পরিবার। বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাত হওয়ায় শুক্রবার ভোররাতে পাহাড়ধসে তাদের ওপর পড়ে। এতে স্বামী-স্ত্রী মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সরোয়ার আলমগীরের প্রার্থিতা ‘বৈধ’ বলে রায় দিয়েছেন হাই কোর্ট। এর ফলে তার শপথ নিতে আর কোনো বাধা রইল না। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

৬ ঘণ্টা আগে

উপজেলা পর্যায়ে সব ধরনের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা হাসপাতালগুলোকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করার প্রক্রিয়া চলছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন উপজেলা পর্যায়েও কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং জেলা হা

৬ ঘণ্টা আগে

জাতীয় পরিবেশ পদক পেল ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এ বছর ব্যক্তিগত ক্যাটাগরিতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে পদক লাভ করেছেন মো. মনির হোসেন। এছাড়া পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে

৬ ঘণ্টা আগে

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়। টানা তিন দিন শুনানি শুনানি শেষে রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করা হয়।

৭ ঘণ্টা আগে