ডেস্ক, রাজনীতি ডটকম

কোপা আমেরিকার ৪৮তম আসরের উদ্বোধনী ম্যাচেই কানাডার মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে কানাডার বিপক্ষে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল।
কানাডার বিপক্ষে শুরুটা ভালো করলেও গোলের দেখা পায়নি মেসির আর্জেন্টিনা। গোলশূন্য ড্র অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ৪৯ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের অ্যাসিস্ট থেকে ছয় গজ বক্সে বল পেয়ে ডান পায়ের শটে জাল কাঁপান জুলিয়ান আলভারেজ। ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
সহজ সুযোগ হাতছাড়া করে সেই আক্ষেপের মাত্রা আরও বাড়িয়েছেন আনহেল ডি মারিয়া, দ্বিতীয়ার্ধে একই পরিণতি মহাতারকা লিওনেল মেসিরও। তবে বিরতির পরই আর্জেন্টিনাকে লিড এনে দিয়ে আনন্দে ভাসান হুলিয়ান আলভারেজ। শেষ মুহূর্তের গোলে সেই উদযাপন দ্বিগুণ করেছেন লাউতারো মার্টিনেজ। ফলে কানাডার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে কোপার শুভসূচনা করল আর্জেন্টিনা।
কোপা আমেরিকায় এতদিন পর্যন্ত সর্বোচ্চ ৩৫ ম্যাচ খেলার আজ রেকর্ড ভেঙে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। একইসঙ্গে তিনি প্রথম কোনো আলবিসেলেস্তে ফুটবলার যিনি সাতটি কোপা আসর খেলছেন। এমন মাইলফলক ছোঁয়া ম্যাচটি মেসি আরও স্মরণীয় করে রাখতে পারতেন দুটি সহজ সুযোগ হাতছাড়া না করলে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সরোয়ার আলমগীরের প্রার্থিতা ‘বৈধ’ বলে রায় দিয়েছেন হাই কোর্ট। এর ফলে তার শপথ নিতে আর কোনো বাধা রইল না। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
৬ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা হাসপাতালগুলোকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করার প্রক্রিয়া চলছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন উপজেলা পর্যায়েও কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং জেলা হা
৬ ঘণ্টা আগে
এ বছর ব্যক্তিগত ক্যাটাগরিতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে পদক লাভ করেছেন মো. মনির হোসেন। এছাড়া পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে
৬ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়। টানা তিন দিন শুনানি শুনানি শেষে রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করা হয়।
৭ ঘণ্টা আগে