দলগুলোর সংশয় না থাকলে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সম্ভব: আসিফ নজরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকার ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করতে সংস্কার করছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের সংশয় না থাকলে অনেক প্রস্তাব বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন,

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে রিপোর্টগুলো প্রকাশ করা হয়।

সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন বিষয়ে আসিফ নজরুল বলেন, সব রাজনৈতিক দলেরই সংস্কার ভাবনা আছে। কাজেই আমরা মনে করি, ওনাদের মধ্যে যদি এই সংশয়টা দূর হয় যে, এই সংস্কারগুলো করা হচ্ছে আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না। তাহলে বহু কিছুই বাস্তবায়িত হবে।

তিনি বলেন, আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা সময়ক্ষেপণ করার, সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য, রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল (মৌলিক) শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কারগুলো অতি জরুরি সেগুলো করার সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনোরকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নাই।

আশু করণীয়, মধ্যম মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি—এই তিন ধরনের সুপারিশ করেছে সংস্কার কমিশনগুলো। আশু করণীয় সুপারিশগুলোর মধ্যে অন্তত ৫০ শতাংশ এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব বলে জানান আইন উপদেষ্টা।

তিনি বলেন, কিছু আশু করণীয় সুপারিশ আছে, যেগুলো রাজনৈতিক দলের ঐকমত্য ছাড়াই বাস্তবায়ন সম্ভব। যেসব সুপারিশ রাজনৈতিক দলের ঐকমত্যের প্রয়োজন, সেগুলো দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কিছু সুপারিশ নির্বাচনের পর পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে।

এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝি আলোচনা শুরু করতে চাই। ওনারা চাইলে আমরা এই আলোচনা রোজার মধ্যেও করতে চাই।

আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের সহনশীলতা, অবাধ মতপ্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলো হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চাঁপাই সীমান্তে নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বিজিবি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে বাঁচলেও ১১ জন স্রোতে ভেসে যান।

১৬ ঘণ্টা আগে

এআইয়ের গতিতে লাগাম টানার আহ্বান অ্যানথ্রপিক সিইওর

আমোদেইর তিন দফা প্রস্তাবের প্রথমটিতে বলা হয়েছে— শীর্ষস্থানীয় বা ‘ফ্রন্টিয়ার’ এআই কোম্পানিগুলোর ভেতরে স্থায়ীভাবে স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়নকারী রাখা প্রয়োজন। কর্মীদের মতো প্রয়োজনীয় প্রবেশাধিকার দিয়ে মূলত তাদের কোম্পানির নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ের সুযোগ দেওয়ার কথা বলেছেন তিনি।

১৭ ঘণ্টা আগে

সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধন করবে: আইনমন্ত্রী

সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১৮ ঘণ্টা আগে

সম্পর্ক নতুনভাবে শুরু করতে দ্বিপক্ষীয় সফর প্রয়োজন: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে গত ১৫ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বহুপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়, বরং দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৯ ঘণ্টা আগে
Advertisement